Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভুট্টা চাষ ভালো হয়েছে বাংলায়, মোদী সরকার দিচ্ছে কৃষি কর্মণ পুরস্কার, খুশি দিদি

দ্য ওয়াল ব্যুরো: কী বলা যায় একে? কাকতালীয় নিশ্চয়ই। বুধবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুপুরে কেন্দ্র জানাল, বাংলাকে কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হবে। পুর

ভুট্টা চাষ ভালো হয়েছে বাংলায়, মোদী সরকার দিচ্ছে কৃষি কর্মণ পুরস্কার, খুশি দিদি

শেষ আপডেট: 18 September 2019 09:59

দ্য ওয়াল ব্যুরো: কী বলা যায় একে? কাকতালীয় নিশ্চয়ই। বুধবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুপুরে কেন্দ্র জানাল, বাংলাকে কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার মূল্য বাবদ রাজ্য পাবে ২ কোটি টাকা। মোদী সরকারের এই ঘোষণায় বিকেলের বৈঠকের আগেই খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে টুইট করে বলেছেন, “আমি খুশি যে ২০১৭-১৮ আর্থিক বছরে জন্য কৃষি কর্মণ পুরস্কার পাচ্ছে বাংলা। মুখ্যত ভুট্টা উৎপাদনের জন্য এই পুরস্কার পাচ্ছে রাজ্যে”। মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগে একটানা পাঁচ বছর এই পুরস্কার পেয়েছে বাংলা। কৃষি উৎপাদন বাড়াতে উৎসাহ দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার ফি বছর কৃষি কর্মণ পুরস্কার দেয়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হল, রাজ্যগুলির মধ্যে এ ব্যাপারে সুস্থ পরিবেশ গড়ে তোলা। বাংলায় ভুট্টা চাষ হয় মূলত উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুরে এ বার ফলন ভাল হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, বাংলায় এ বার ভুট্টা উৎপাদিত হয়েছে ১৫ লক্ষ মেট্রিক টন। তবে ভুট্টা উৎপাদনে বাংলা প্রথম নয়। বরং তুলনামূলক ভাবে অন্ধ্র, কর্ণাটক, রাজস্থানে ভুট্টা উৎপাদন বেশি হয়।

```