Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও শক্তিশালী নিম্নচাপ, আজ-কাল কলকাতা-সহ ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি হবে সেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই এদিন সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হা

আরও শক্তিশালী নিম্নচাপ, আজ-কাল কলকাতা-সহ ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শেষ আপডেট: 4 August 2020 05:34

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ মঙ্গলবার থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি হবে সেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই এদিন সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস বেলা বাড়লে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুরে আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোয় মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে আরও শক্তিশালী হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই আজ ৪ অগস্ট মঙ্গলবার এবং আগামীকাল অর্থাৎ ৫ অগস্ট বুধবার, এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রভাব পড়বে বেশি। নিম্নচাপের ফলে উত্তাল হতে পারে সমুদ্র। বৃষ্টি সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্কতার খাতিরে তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে দুর্যোগ। তারপর হয়তো আবহাওয়ার উন্নতি হতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন চরম আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরমে হাঁসফাঁস করেছেন শহরবাসী। আপাতত আর্দ্রতাজনিত সেই অস্বস্তি কাটতে চলেছে বলেই অনুমান করছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে আজ এবং কাল বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

```