Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাড়োয়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বাজার এলাকায় হদিশ পাওয়া গিয়েছে অস্ত্র কারখানার। সেখানে হানা দিয়ে বিপুল

হাড়োয়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৩

শেষ আপডেট: 31 December 2020 10:04

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বাজার এলাকায় হদিশ পাওয়া গিয়েছে অস্ত্র কারখানার। সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় দোকান ছিল বাসুদেব সর্দারের। সেই দোকানের আড়ালেই চলত অস্ত্র তৈরি করার কাজ। গোপন সূত্রে পুলিশ খবর পায় বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে সেখানে মজুত করা হচ্ছে। এই খবর পেয়ে সেখানে হানা দেয় হাড়োয়া থানার পুলিশ। দোকানের মধ্যে লেদার মেশিন, ওয়েল্ডিং মেশিন, হ্যাক্সোভল্ট, স্ক্র ড্রাইভার, লোহার পাইপ থেকে শুরু করে অস্ত্র তৈরি করার একাধিক সরঞ্জাম উদ্ধার হয়। সেইসঙ্গে দুটি রিভলভারও উদ্ধার হয়েছে সেখান থেকে। অস্ত্র তৈরি করার অপরাধে বাসুদেব সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে মিনাখা থানার চৈতালের ব্যবসায়ী আসাবুর মোল্লা ও হাসনাবাদের ব্যবসায়ী শামসুর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ। বাসুদেবের কারখানায় তৈরি হওয়া অস্ত্র এই দু’জন বিক্রি করত বলে খবর। ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরি, মজুত রাখা ও বিক্রির অভিযোগ দায়ের করা হয়েছে। এদের সঙ্গে আন্তঃরাজ্য ও বাংলাদেশের অস্ত্র কারবারিদের যোগযূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই তিনজন ছাড়া এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সামনেই বিধানসভা নির্বাচন। হাড়োয়া ব্লক অত্যন্ত সস্পর্শকাতর এলাকা হিসেবেই চিহ্নিত। তাই নির্বাচনের আগে সেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে রাজ্যে যেভাবে গোপনে অস্ত্র কারখানা গজিয়ে উঠছে তাতে উদ্বেগে প্রশাসন। ভোটের আগে ও ভোট চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

```