Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালানপুরের মৌলাপাড়ায় পাইপের মাধ্যমে সরবরাহ শুরু, মিটতে চলেছে পানীয় জলের সমস্যা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন পরে অবশেষে জল সমস্যা মিটতে চলেছে এথোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গারিয়া গ্রামের মৌলাপাড়ায়। এলাকাটি পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে। আজ বুধবার এই গ্রামে জল প্রকল্পের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক।

সালানপুরের মৌলাপাড়ায় পাইপের মাধ্যমে সরবরাহ শুরু, মিটতে চলেছে পানীয় জলের সমস্যা

শেষ আপডেট: 5 August 2020 09:23

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন পরে অবশেষে জল সমস্যা মিটতে চলেছে এথোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গারিয়া গ্রামের মৌলাপাড়ায়। এলাকাটি পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে। আজ বুধবার এই গ্রামে জল প্রকল্পের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক। প্রকল্পটিতে খরচ হয়েছে ছয় লক্ষ টাকা। এলাকা সূত্রে জানা গেছে, সালানপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল সমস্যা মেটাতে বাম আমলে বংশগোপাল চৌধুরী মন্ত্রী থাকার সময়ই এই প্রকল্প চালু করা হয়েছিল। জলাধার ও পাইপও বসানো হয়ে গিয়েছিল। অনেক এলাকায় সেই পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ হলেও এই এলাকার লোকজনকে ভরসা করতে হচ্ছিল নলকূপের উপরে। গ্রীষ্মকালে জলস্তর নেমে গেলে সমস্যা হচ্ছিল। দিন পনেরো আগে মৌলাপাড়া গ্রাম পরিদর্শন করতে যান বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সেই সময় গ্রামের মানুষ তাঁর সঙ্গে দেখা করে পানীয় জলের তীব্র সমস্যার কথা জানান। তখনই স্থানীয় বিধায়ক বলেছিলেন দিন পনেরোর মধ্যে তিনি সমস্যা মিটিয়ে দেবেন। সেই মতো তিনি দুশো মিটার দূরে থাকা পাইপলাইন থেকে এই গ্রামের পাইপলাইন টেনে দেন। সেখান থেকে চারটি ট্যাপের ব্যবস্থাও করে দেন। এই গ্রামে হাজার দেড়েক মানুষের বাস। জলের তেমন কোনও ব্যবস্থা ছিল না। বছরের অন্য সময় তো বটেই বিশেষ করে সমস্যা হত গ্রীষ্মকালে। প্রশাসন থেকে জনপ্রতিনিধি – বহু দিন ধরে বহু জায়গায় দরবার করে কোনও লাভ হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন, কেউই গ্রামের পানীয় জলের সমস্যাকে গুরুত্ব দিতেন না। এত দিনে এই সমস্যা মেটায় তাঁরা খুশি। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, “কিছু দিন আগে একটি অনুষ্ঠানের সূত্রে এই গ্রাম পরিদর্শন করতে এসেছিলাম। গ্রামের মানুষের চাহিদা ছিল পানীয় জল ও রাস্তার। এথোড়া পঞ্চায়েতের সিএফসিজি ফান্ড থেকে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করে পূর্ত দফতরের সহযোগিতায় পাইপ লাইনের মাধ্যমে এই গ্রামে চারটি টাইম কলের ব্যাবস্থা করে দেওয়া হল।” সিএফসিজি ফান্ড হল চতুর্দশ কেন্দ্রীয় অর্থ কমিশনের একটি বিশেষ প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যা এলাকা উন্নয়নের কাজে দেওয়া হয়। বিধায়ক আশ্বাস দিয়েছেন, ওই প্রকল্পের টাকাতেই এক সপ্তাহের মধ্যে গ্রামের রাস্তাও মেরামত করে দেওয়া হবে। অন্য যে সব ছোটখাট সমস্যা রয়েছে তাও সমাধান করা হবে। জল প্রকল্পের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদের সদস্য কৈলাসপতি মণ্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাধব তেওয়ারি প্রমুখ।

```