Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেন বাতিল, বেড়েছে উত্তরবঙ্গের বাসভাড়া, যাত্রীদের ভিড় ধর্মতলায়

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা শুরু হয়েছে রাজ্যে। ট্রেন, বাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে প্ল্যাটফর্মও। এই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। যা

ট্রেন বাতিল, বেড়েছে উত্তরবঙ্গের বাসভাড়া, যাত্রীদের ভিড় ধর্মতলায়

শেষ আপডেট: 17 December 2019 09:06

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা শুরু হয়েছে রাজ্যে। ট্রেন, বাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে প্ল্যাটফর্মও। এই পরিস্থিতিতে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের। ফলে যাতায়াতের জন্য বাসের উপরেই ভরসা করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। সুযোগ বুঝে বেড়েছে বাসের ভাড়া। ধর্মতলায় মানুষের ভিড়। বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে তাঁদের। কী রকম বেড়েছে এই বাসের ভাড়া? কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত বেসরকারি এসি ভলভো বাসের ভাড়া ১২০০ টাকা। নন এসি ভলভো বাসের ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা। এই মুহূর্তে এসি ভলভো বাসের ভাড়া বেড়ে হয়েছে ১৫০০ থেকে ১৮০০ টাকা। নন এসি ভলভো বাসের ভাড়া বেড়ে হয়েছে ৭০০ থেকে ১০০০ টাকা। এই ভাড়া বাড়ার পরেও টিকিটের জন্য নাকাল হচ্ছেন যাত্রীরা। কারণ, সাধারণত প্রতিদিন কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ১০টি বেসরকারি বাস চলে। কিন্তু এই মুহূর্তে চলছে ৮টি বাস। ফলে টিকিটের আকাল দেখা দিয়েছে। শুধু বেসরকারি নয়, সরকারি বাসের ভাড়াও ওঠা-নামা করছে। উত্তরবঙ্গ পরিবহণের এসি ভলভো বাসের ভাড়া কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ছিল ২০০০ টাকা। নন এসি বাসের ভাড়া ছিল ৬০০ টাকা। এসি বাসের ভাড়া বর্তমানে ২২০০ থেকে ২৫০০ টাকার মধ্যে ওঠানামা করছে। আর নন এসি বাসের ভাড়া ওঠানামা করছে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। তবে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন ২২টি সরকারি বাস চলত। বর্তমানে তার দ্বিগুণ বাস চলছে। অন্যান্য রুটের বাসকে ঘুরিয়ে শিলিগুড়ি পাঠানো হচ্ছে। কিন্তু তারপরেও ভাড়া কমছে না।

আরও পড়ুন বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন, মঙ্গলবারও দুর্ভোগ চরমে

বাস মালিকদের অবশ্য বক্তব্য, বাধ্য হয়েই এই ভাড়া বাড়িয়েছেন তাঁরা। কারণ সাধারণত কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়া হয় শিলিগুড়ি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মৌড়িগ্রাম, ফুটিসাঁকো হয়ে ঘুরপথে যেতে হচ্ছে বাস। ফলে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেশি চালাতে হচ্ছে বাস। রাস্তা বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে ভাড়া। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আগের ভাড়াতেই বাস চালানো হবে বলেই জানিয়েছেন তাঁরা।

```