Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেশীদের হাতে আক্রান্ত আইএমএ-র বারাসাত শাখার সহ-সভাপতি, অভিযোগ দায়ের থানায়

দ্য ওয়াল ব্যুরো:  বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( আইএমএ )-এর সহ-সভাপতি চিকিৎসক মনীশ মুখোপাধ্যায়। বুধবার সকালে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বারাসাত হাসপাতালের এই প্রা

প্রতিবেশীদের হাতে আক্রান্ত আইএমএ-র বারাসাত শাখার সহ-সভাপতি, অভিযোগ দায়ের থানায়

শেষ আপডেট: 18 October 2019 15:18

দ্য ওয়াল ব্যুরো:  বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( আইএমএ )-এর সহ-সভাপতি চিকিৎসক মনীশ মুখোপাধ্যায়। বুধবার সকালে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বারাসাত হাসপাতালের এই প্রাক্তন চিকিৎসকের অভিযোগ, বারাসাত চাঁপাডালি মোড়ের বাড়ি থেকে বিতাড়িত করার জন্যই এই হামলা করা হয়েছে। তিনি জানিয়েছেন, লরি স্ট্যান্ড থেকে বাস টার্মিনাস যাওয়ার এই রাস্তার নাম কে কে মিত্র রোড। এই রাস্তায় পরপর তিনটি বাড়ি রয়েছে। এই তিনটি বাড়িই বসতবাড়ি। বাকিটা পুরো বাণিজ্যিক এলাকা। আর তাই তাঁদের সরাতে পারলে ব্যবসায়িক লাভ হবে বলেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মনীশবাবু। তাঁকে সরাতে বাড়ির উল্টোদিকের ব্যবসায়ীরা তাঁর উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাঁর। অন্যদিকে উল্টে মনীশবাবুর বিরুদ্ধেই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মনীশবাবুর 'পাগল' ছেলের অত্যাচারে তাঁরা অতিষ্ট। পেশায় চিকিৎসক হলেও নাকি সবাইকে খারাপ কথা বলেন মনীশবাবু। ব্যবসায়ীদের করা এই অভিযোগের বিরুদ্ধে মনীশবাবুর দাবি তাঁর ছেলে ঋষি খুবই ভালো ছেলে। আসল ব্যাপার হল ব্যবসায়ীক লাভ। তাঁদেরকে সেখান থেকে সরাতে পারলে অনেকের লক্ষ্য পূরণ হয় বলেই অভিযোগ করেছেন তিনি। তবে এর সঙ্গে প্রোমোটার চক্র জড়িত নয় বলেই জানিয়েছেন তিনি। মনীশবাবুর অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধেই। আইএমএ-র বারাসাত শাখার সহ-সভাপতি আক্রান্ত হওয়ায় বারাসাত আইএমএ ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে এখনও গ্রেফতার করেনি বলেই খবর। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীরা পুলিশের কাছে মাস পিটিশন করবে বলে জানিয়েছে।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…


```