Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সভায় 'জোয়ার', কিন্তু ভাটায় আটকে গেল অগ্নিমিত্রাদের ট্রলার

  দ্য ওয়াল ব্যুরো: "শুকনো গাঙে আসুক/ জীবনেরও বন্যার উদ্দাম কৌতূক/ ভাঙনেরও জয়গান গাও...." গত কয়েক বছর ধরে কোনও রাজনৈতিক বক্তৃতায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইনগুলি বলেননি এমনটা বোধহয় হয়নি! শনিবার শুকনো নদীতে বান চাইতে রাজ্য

সভায় 'জোয়ার', কিন্তু ভাটায় আটকে গেল অগ্নিমিত্রাদের ট্রলার

শেষ আপডেট: 21 November 2020 02:18

  দ্য ওয়াল ব্যুরো: "শুকনো গাঙে আসুক/ জীবনেরও বন্যার উদ্দাম কৌতূক/ ভাঙনেরও জয়গান গাও...." গত কয়েক বছর ধরে কোনও রাজনৈতিক বক্তৃতায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইনগুলি বলেননি এমনটা বোধহয় হয়নি! শনিবার শুকনো নদীতে বান চাইতে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল এই লাইনগুলি বলেছেন কি না জানা নেই, তবে মনে মনে নিশ্চয়ই চেয়েছেন, শুকনো নদীতে জোয়ার আসুক। মাঝ নদীতে আটকে গেল অগ্নিমিত্রাদের ট্রলার। যতক্ষণ না জোয়ার এল ঠায় বসে থাকতে হল তাতে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। আর তার মধ্যে মাঝ নদীতে আটকে অগ্নিমিত্রা। সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মী। ব্যাপার কী? শনিবার দক্ষিণ ২৪ পরগনার সাগর এবং কুলতলিতে জোড়া কর্মসূচি ছিল ফ্যাশন ডিজাইনার নেত্রীর। বিজেপির দাবি, দুটি সভাতেই জন জোয়ার বয়ে গিয়েছে। কিন্তু সেখান থেকে ফেরার পথেই ভাটার টানে আটকে যেতে হল অগ্নিমিত্রাদের। জোয়ার আসার পর ট্রলারের যাত্রা শুরু হয়। যদিও ওই ট্রলারে বসেই একটি ভিডিও বার্তায় অগ্নিমিত্রা বলেন, এমন অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। তাড়িয়ে তাড়িয়ে তিনি উপভোগ করছেন। সারাদিন নদীনালা পেরিয়ে সভা করেছেন। দৃশ্যতই বিধ্বস্ত দেখাচ্ছিল অগ্নিমিত্রাকে। তাও তিনি বলেন, "অভূতপূর্ব অভিজ্ঞতা হল।" সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকার মানুষের পরিবহণ ব্যবস্থার পরিকাঠামো দেখে বিষ্ময় প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ",শুনলাম বিকেল চারটের পর সব ট্রলার বন্ধ হয়ে যায়। এত বছরেও এখানে যাতায়াত ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। বিকেল চারটের পর যদি মানুষের ইমার্জেন্সি হয়, মানুষ কী করবে?" তাঁর আরও অভিযোগ, "বিজেপির মিটিং রয়েছে বলে তৃণমূল ট্রলার মালিকদের হুমকি দিয়ে রেখেছিল যাতে কেউ ট্রলার না দেন। তাও মানুষের আসাকে আটকানো যায়নি।"

```