Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার নৈতিক জয় আর থাকল? রাজীব মামলায় বড় ধাক্কা তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড মামলায় গত ২৩ ফেব্রুয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত সে দিন জানিয়েছিল, রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। যা শ

মমতার নৈতিক জয় আর থাকল? রাজীব মামলায় বড় ধাক্কা তৃণমূলের

শেষ আপডেট: 13 September 2019 12:04

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড মামলায় গত ২৩ ফেব্রুয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত সে দিন জানিয়েছিল, রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। যা শুনে ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের ‘নৈতিক জয়’ হয়েছে। রাজীব কুমারের রক্ষাকবচ আগেই প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টও জানিয়ে দিয়েছে, রাজীবকে আর রক্ষাকবচ দেওয়া যাবে না। তিনি স্পেশাল ট্রিটমেন্টও দাবি করতে পারেন না। এমনকী হাইকোর্ট এও জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করতেও বাধা নেই। সে যাক। এখন প্রশ্ন হল, এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় থাকল? যে আদালত রক্ষাকবচ দিয়েছিল রাজীবকে, তারাই তো রক্ষাকবচ তুলে নিল? এ ব্যাপারে বিরোধীরা এ দিন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, সে দিন মমতার নৈতিক জয় হয়েছিল, আজ পরাজয় হল। আদালতের রায়ের পরিষ্কার হয়ে গেল রাজীব কুমারের বাড়িতে সিবিআই অফিসাররা গেলে তাঁদের যে ভাবে হেনস্থা করা হয়েছিল তা অন্যায়। ৩ ফেব্রুয়ারি রাতে যে রাজীব কুমারের রক্ষাকবচ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে সে রাতে চলে গিয়েছিলেন মমতা। তা ছাড়া ধর্ণাতেও বসেছিলেন। তাৎপর্যপূর্ণ হল, এই মামলায় রাজনৈতিক জয় যদি কারও হয়ে থাকে তা হল প্রথমেই বাম ও কংগ্রেসের। কারণ, চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে রাজীব কুমারের নেতৃত্বে এসআইটি-র তদন্ত নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁদের দায়ের করা মামলার রায়েই সুপ্রিম কোর্ট চিটফান্ড তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল। কিন্তু এখন এ ব্যাপারে সব থেকে সক্রিয় বিজেপি। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ যে ভাবে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, তাতে এ ধরনের ঘটনার রাজনৈতিক বাম-কংগ্রেস আদৌ পাবে কিনা তা নিয়ে সংশয় রইল। ঘটনাচক্রে আগের দিনই রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিতপূর্ণ ভাবে মন্তব্য করেছেন, 'পিকচার অভি বাকি হ্যায়!"

```