Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড হারবার রোডে বিরাট ফাটল, বন্ধ যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো: ফের ফাটল ধরা পড়ল ডায়মন্ড হারবার রোডে। এমনিতেই ১১৭ নম্বর জাতীয় সড়ক তথা ডায়মন্ড হারবার রোডের মেরামতির কাজ চলছে। রবিবার রাতে মেরামতির কাজে যুক্ত কর্মীদের নজরে পড়ে ফাটলটি। তারপর নিরাপত্তার স্বার্থে সোমবার সকাল থেকে বন্ধ করে দেও

ডায়মন্ড হারবার রোডে বিরাট ফাটল, বন্ধ যান চলাচল

শেষ আপডেট: 20 July 2020 06:24

দ্য ওয়াল ব্যুরো: ফের ফাটল ধরা পড়ল ডায়মন্ড হারবার রোডে। এমনিতেই ১১৭ নম্বর জাতীয় সড়ক তথা ডায়মন্ড হারবার রোডের মেরামতির কাজ চলছে। রবিবার রাতে মেরামতির কাজে যুক্ত কর্মীদের নজরে পড়ে ফাটলটি। তারপর নিরাপত্তার স্বার্থে সোমবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। শুধু যাত্রীবাহী বাস বা পণ্যবাহী বড় গাড়ি নয়, ছোট গাড়ি, সাইকেল, মোটরসাইকেল চলাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঝুঁকির কারণে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের তরফে ইতিমধ্যেই শিরাকোল থেকে বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যে বাসগুলি ডায়মন্ড হারবারের উপর দিয়ে যাচ্ছে সেগুলিকে বিকল্প পথ হিসেবে স্টেশন মোড় থেকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। এক বছর আগে এসডিও গ্রাউন্ডের উল্টোদিকের এই জায়গাতেই ফাটল ধরা পড়েছিল। সেই সময়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৪৮ ঘণ্টার মধ্যে ফাটল সরানোর কাজ শেষ করে ফের যান চলাচল শুরু হয়। দেখা গেল একই জায়গায় ফের ফাটল ধরেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোডে সিট পাইলিংয়ের কাজ চলছে। গতকালও তিন ধাপে সিট পাইলিংয়ের কাজ হয়। সেই সময়েই কর্মীদের নজরে আসে ফাটলটি। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে, যে ফাটল হয়েছে তা দ্রুত মেরামতি করার কাজ চলছে। ডায়মন্ড হারবার রোডে যাতে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যায় তার সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এমনিতে ডায়মন্ড হারবার রোডের উপর কয়েক বছর ধরেই বারবার বিপর্যয় ঘটছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পরে। বেশ কয়েক মাস পর বিকল্প রাস্তা গড়ে তা স্বাভাবিক করার চেষ্টা হয়। যদিও এখনও অনেক পথ ও সময় পেরিয়েই কলকাতার দিকে আসতে হয় দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের মানুষকে।

```