Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াপাড়ায় প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত স্ত্রী ও মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় এক প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর পরে খুন করার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশী মাধবী চক্রব

নোয়াপাড়ায় প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু, অভিযুক্ত স্ত্রী ও মেয়ে

শেষ আপডেট: 26 May 2020 17:45

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় এক প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর পরে খুন করার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা। প্রতিবেশী মাধবী চক্রবর্তী জানান বায়ুসেনার প্রাক্তন কর্মী অরূপ দেবনাথকে তাঁর স্ত্রী ও মেয়ে মারধর করতেন। ঠিকমতো খেতে দিতেন না। বাড়ি থেকে বের করে দিতেন। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই অত্যাচার শুরু হয়। ক্রমেই তা বাড়তে থাকে। সোমবার তা চরমে উঠতেই অরূপ দেবনাথের মৃত্যু হয়।  প্রতিবেশীদের থেকে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা দাস বলেন, “এটা সন্দেহজনক মৃত্যু। আমার মনে হয় প্রশাসনের পক্ষ তেকে তদন্ত হওয়া উচিত।” তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা তা অস্বীকার করেছেন। মৃতের মেয়ে অঙ্কিতা দেবনাথ একটি বেসরকারি কলেজে দন্তচিকিৎসার ছাত্রী। অঙ্কিতা ও তাঁর মা শক্তি দেবনাথ বলেন, “ওঁর আগে দুবার স্ট্রোক হয়েছিল। অসুস্থতাজনিত কারণে উনি মারা গেছেন।” পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পুলিশ ফের তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে এমনকি আটক করেও জিজ্ঞাসাবাদ করতে পারে।

```