Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নাম-ঠিকানা বলতে পারেননি, চোর সন্দেহে পিটিয়ে খুন কোচবিহারে, আটক ৩

দ্য ওয়াল ব্যুরো: ঠিক করে নিজের পরিচয় দিতে পারেননি এক মাঝবয়সী ব্যক্তি। আর তাই চোর সন্দেহে তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। কোচবিহার জেলার তুফানগঞ্জে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তুফানগঞ্জ মহকুমার উত্তর ধলপলের বর্মন পাড়া এলাকায় সোমবার রাত

নাম-ঠিকানা বলতে পারেননি, চোর সন্দেহে পিটিয়ে খুন কোচবিহারে, আটক ৩

শেষ আপডেট: 24 November 2020 13:08

দ্য ওয়াল ব্যুরো: ঠিক করে নিজের পরিচয় দিতে পারেননি এক মাঝবয়সী ব্যক্তি। আর তাই চোর সন্দেহে তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। কোচবিহার জেলার তুফানগঞ্জে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তুফানগঞ্জ মহকুমার উত্তর ধলপলের বর্মন পাড়া এলাকায় সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে পুলিশ। এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে স্থানীয় বেশ কয়েকজন যুবক জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁদের নজরে আসেন। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁর নাম-পরিচয় জানতে চান স্থানীয়রা। ঠিক করে কিছু বলতে পারেননি তিনি। বরং কথাবার্তা ছিল অসংলগ্ন। এক এক বার এক এক রকম কথা বলছিলেন তিনি। নাম, বাড়ির ঠিকানা, কেন এলাকায় এসেছেন কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। আর এসব দেখেই চোর সন্দেহে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করতে থাকেন স্থানীয় কয়েকজন যুবক। অভিযোগ, স্থানীয় যুবকের দল ওই অজানা ব্যক্তিকে টানতে টানতে নিজেদের বাড়ির দিকে নিয়ে যায়। বলে তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। এই বলে ভয় দেখিয়ে যুবককে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। তারপর চলতে থাকে মারধর। কিল, চড়, লাথি, ঘুষি বাদ যায়নি কিছুই। ব্যাপক মারধরের চোটে জ্ঞান হারান ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। কোনওরকমে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। আর কে বা কারা এই ঘটনায় জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতেই এলাকায় যায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। তিন সন্দেহভাজনকে আটক করে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সে জন্য মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।

```