Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলুবেড়িয়া স্টেশন রোডকে কন্টাইনমেন্ট জোন ঘোষণা, বন্ধ করা হল দোকান-বাজার

দ্য ওয়াল ব্যুরো: আরপিএফ জওয়ানের করোনা ধরা পড়ার পর থেকেই হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ ও প্রশাসন সতর্ক হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান তো বটেই, বাজার ও ওষুধের দোকান খোলা ও বন্ধও নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। উলুবেড়িয়া থানা থেকে ইতিমধ্যে

উলুবেড়িয়া স্টেশন রোডকে কন্টাইনমেন্ট জোন ঘোষণা, বন্ধ করা হল দোকান-বাজার

শেষ আপডেট: 25 April 2020 05:51

দ্য ওয়াল ব্যুরো: আরপিএফ জওয়ানের করোনা ধরা পড়ার পর থেকেই হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ ও প্রশাসন সতর্ক হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান তো বটেই, বাজার ও ওষুধের দোকান খোলা ও বন্ধও নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। উলুবেড়িয়া থানা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাবকে এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। উলুবেড়িয়া স্টেশন রোড স্টেশন রোড কন্টাইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তাই স্টেশন থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সব বাসিন্দাকে আপাতত হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। এই মফসসল শহরের অন্যত্র সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজার বসার অনুমতি দেওয়া হয়েছে। এলাকার সবচেয়ে বড় সবজি কেনাকাটার জায়গা হল নিমদিঘি বাজার। এই বাজার সময় মতো বন্ধ হচ্ছে কিনা এবং লোকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা তা দেখার দায়িত্ব পুলিশ দিয়েছে স্থানীয় নিমদিঘি স্পোর্টিং ক্লাবকে। ছোট বাজারগুলির দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবকে। এলাকার মাছের বাজারগুলির ক্ষেত্রেও খোলা ও বন্ধের নিয়ম একই। মুদিখানার দোকান খোলা থাকার সময় সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। অধিকাংশ দোকানই সকালে তিন ঘণ্টা ও বিকালে দু’ণ্টার বেশি খুলছে না। দুপুরের দিকে বন্ধ থাকছে সব দোকান। মিষ্টির দোকানগুলি প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে খোলা থাকছে। এলাকার সব ওষুধের দোকানকে উলুবেড়িয়া থানা থেকে জানিয়ে দিয়েছে যাতে কোনও দোকানই সপ্তাহে তিন দিনের বেশি খোলা না থাকে। এলাকার লোকজনের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য দোকানিদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে বলা হয়েছে যে কোন দোকান কবে খোলা থাকবে। এলাকার লোকজন যে কোনও কিছুর পরোয়া না করে আড্ডা দিয়ে যাচ্ছিলেন সেই লোকজন কিছুটা হলেও শঙ্কিত হয়ে পড়েছেন। লোকজনকে বেলা দশটার পরে সেভাবে আর রাস্তায় দেখা যাচ্ছে না। সন্ধ্যার পরেও এলাকা পুরো শুনশান হয়ে যাচ্ছে। এখনও অবশ্য বিভিন্ন পাড়ায় কয়েক জন একজোট হয়ে আড্ডা মারছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বেশি লোকজনকে এক জায়গায় দেখতে পেলে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আজ শনিবার সকাল দশটার পর থেকে উলুবেড়িয়া শহর কার্যত জনশূন্য হয়ে যায়। শুক্রবার সন্ধ্যার পরে ওষুধের মতো জরুরি প্রয়োজন ছাড়া লোককে রাস্তায় বেরতে দেখা যায়নি।

```