Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উল্টোডাঙার গৃহবধূ খুন: দেহ লোপাটে জড়িত অ্যাপ ক্যাবের চালক গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙার গৃহবধূ অর্চনা পালংদার খুনে এ বার গ্রেফতার হলেন অ্যাপ ক্যাবের চালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় যাদব। হাওড়া জেলার বালি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইতিমধ্যেই বিজয়কে দফায় দফায় জেরা করছে পুলিশ। গত ৬ অক্টোবর, শন

উল্টোডাঙার গৃহবধূ খুন: দেহ লোপাটে জড়িত অ্যাপ ক্যাবের চালক গ্রেফতার

শেষ আপডেট: 25 October 2018 07:43

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙার গৃহবধূ অর্চনা পালংদার খুনে এ বার গ্রেফতার হলেন অ্যাপ ক্যাবের চালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় যাদব। হাওড়া জেলার বালি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইতিমধ্যেই বিজয়কে দফায় দফায় জেরা করছে পুলিশ। গত ৬ অক্টোবর, শনিবার ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই আশিস ছিলেন নিউ মার্কেটের সেই হোটেলের কর্মী যেখানে খুন হয়েছিলেন অর্চনা। আশিসের বয়ানেই জানা যায়, ঘটনার দিন তুমুল তর্কাতর্কি হয় অর্চনা এবং তাঁর প্রেমিক বলরাম কেশরীর। এরপরেই অর্চনাকে খুন করেন বলরাম। নিজেও আত্মঘাতী হন। হোটেলের বদনামের ভয়ে দেহ লোপাট করেন হোটেলের কর্মীরা।

আরও পড়ুন- কতজনের সঙ্গে সম্পর্ক ছিল অর্চনার? উল্টোডাঙ্গার গৃহবধূ খুনে বাড়ছে রহস্য

ধরা পড়ার পর আশিসকে জেরা করে বাইপাসের ধারে নোনাডাঙা খাল থেকে বস্তাবন্দি একটি দেহ উদ্ধার করে পুলিশ। কম্বলে মোড়া ওই দেহে পচন ধরে গিয়েছে বলে জানিয়েছিল তারা। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এই দেহটি অর্চনার আত্মঘাতী প্রেমিক বলরামের।

আরও পড়ুন- উল্টোডাঙায় গৃহবধূ খুন: তৃতীয় প্রেমিকে মজে থাকায় দ্বিতীয় প্রেমিকের প্রতিহিংসা?

অন্য দিকে, আশিসকে জেরা করে উঠে এসেছিল আরও দুই হোটেল কর্মীর নাম। আশিস জানিয়েছিল, হরিহর মাহাতো এবং যদু প্রসাদ নামের দুই হোটেল কর্মী তাঁকে অর্চনা এবং বলরামের দেহ লোপাট করতে সাহায্য করেছিল। এই দুই হোটেল কর্মীর খোঁজ শুরু করেছিল পুলিশ। পাশাপাশি পুলিশ জানিয়েছিল, একটি অ্যাপ ক্যাব করে দেহটি লোপাটের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে পুলিশের জালে পাকড়াও হলো ওই চালক বিজয় যাদব। পুলিশ জানিয়েছে, হোটেল ম্যানেজারের পূর্ব পরিচিত ছিল বিজয়। আর কে কে এই খুনের ঘটনায় জড়িত রয়েছে আপাতত বিজয়কে জেরা করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- উল্টোডাঙ্গার গৃহবধূ খুনে নয়া মোড়, ধর্মতলার হোটেলেই অর্চনাকে খুন করেছিলেন প্রেমিক বলরাম

প্রসঙ্গত, সিলভার স্ক্রিনের হাড়হিম করা থ্রিলারকেও হার মানিয়ে দিয়েছিল উল্টোডাঙার গৃহবধূ অর্চনা পালংদারের খুনের ঘটনা। তদন্তে উঠে আসছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অর্চনা। আর তার জেরেই খুন হতে হয়েছে তাঁকে। বিশ্বকর্মা পুজোর দিন দুপুর বেলা মোবাইল সারানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্চনা। তার পরে আর ফেরেননি। এর কয়েকদিন পর চৌবাগার আনন্দপুর পাম্পিং স্টেশনের সামনে থেকে উদ্ধার করা হয় অর্চনার পচাগলা বস্তাবন্দি দেহ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```