Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শুনশান এগরা, হটস্পট ঘোষণার পরে সিল তমলুকের দুই গ্রাম, গড়া হল হোম ডেলিভারির বিশেষ দল

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের তমলুকের বল্লুক ও শাবল আড়া গ্রামকে প্রশাসনিক ভাবে সিল করা হল করোনার আশঙ্কায়। ইতিমধ্যেই ওই দুই গ্রামে আট জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে রয়েছেন বল্লুক গ্রামে ছ’জন ও শাবলআড়া গ্রামে ২ জন। যে সব পরিবারে

শুনশান এগরা, হটস্পট ঘোষণার পরে সিল তমলুকের দুই গ্রাম, গড়া হল হোম ডেলিভারির বিশেষ দল

শেষ আপডেট: 11 April 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের তমলুকের বল্লুক ও শাবল আড়া গ্রামকে প্রশাসনিক ভাবে সিল করা হল করোনার আশঙ্কায়। ইতিমধ্যেই ওই দুই গ্রামে আট জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে রয়েছেন বল্লুক গ্রামে ছ’জন ও শাবলআড়া গ্রামে ২ জন। যে সব পরিবারে করোনা ধরা পড়েছে সেই সব পরিবারের লোকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্য সরকার তমলুককে হটস্পট হিসেবে চিহ্নিত না করলেও ওই এলাকায় এতটাই আশঙ্কা ছড়িয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক পার্থ ঘোষ ও পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ওই দুই গ্রামকে পুরোপুরি সিল করা হয়েছে। এর ফলে ওই দুই গ্রামের মানুষজন যেমন বেরতে পারবেন না  তেমনি বাইরের কেউ ওই গ্রামে ঢুকতেও পারবেন না। এগরা হটস্পটের তালিকায় থাকবে একথা আগে থেকে ধরেই নেওয়া হয়েছিল। এগরা শহর তাই অনেক আগে থেকেই শুনশান হয়ে যায়। পুরসভা ও প্রশাসনের উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে একটি হোম ডেলিভারি গোষ্ঠী। তাঁরাই পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাজার দু’এক ঘণ্টার জন্য খোলা হলেও মানুষ তেমন আর বেরোচ্ছেন না। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার সীমানাগুলিতে পুলিশ চৌকি বসিয়ে রাতদিন পাহারার ব্যবস্থা করা হয়েছে। চালানো হচ্ছে চেকিং। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে অন্য জেলায় যেতে দেওয়া হচ্ছে না। হলদিয়া মতো শিল্পাঞ্চলে করোনা দেখা দেওয়ায় প্রশাসন আরো কড়া পদক্ষেপ করতে চলেছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে হলদিয়া বন্দরে একজন ঠিকাশ্রমিক করোনা আক্রান্ত।

```