Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দক্ষিণ দিনাজপুরে আরও দু’জন করোনা পজিটিভ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরীক্ষার দাবিতে পথ অবরোধের পরের দিন সেই দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতেই নতুন করে আরও ২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। আক্রান্তদের দু’জনেরই বাড়ি বংশীহারি ব্লকের রাঙাপুর এলাকায়। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ব

দক্ষিণ দিনাজপুরে আরও দু’জন করোনা পজিটিভ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১

শেষ আপডেট: 16 June 2020 09:49

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরীক্ষার দাবিতে পথ অবরোধের পরের দিন সেই দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতেই নতুন করে আরও ২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। আক্রান্তদের দু’জনেরই বাড়ি বংশীহারি ব্লকের রাঙাপুর এলাকায়। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১। আরও দু’জন আক্রান্ত হওয়ার ফলে শুধুমাত্র বংশীহারি ব্লকেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে কুড়িতে পৌঁছে গেল। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে নতুন করে যে দু’জনের আক্রান্তের খবর পাওয়া গেছে তাঁরা দু’জনেই সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট ৮১ জন আক্রন্ত হয়েছেন করোনা ভাইরাসে। এর মধ্যে বর্তমানে ৪০টি অ্যাক্টিভ কেস রয়েছে। মাত্র এক জনকে কোভিড হাসপাতলে ভর্তি রাখা হয়েছে এবং চার জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে সেফ হোম সেন্টারগুলোতে রাখা হয়েছে তেত্রিশ জনকে। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ জন। জেলায় মোট কন্টেনমেন্ট জোন রয়েছে মাত্র দু’টি। দক্ষিণ দিনাজপুর জেলায় এপর্যন্ত মোট সোয়াব পরীক্ষা হয়েছে ৬৫০৫ জনের। জেলায় এর আগে যে ১৪ জন করোনা পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছিল তাঁদের মধ্যে পাঁচজন পাথরঘাটা স্কুলে কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁদের বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার পরে শঙ্কিত লোকজন সোয়াব পরীক্ষার দাবিতে সোমবার সকালে বংশীহারির পাথরঘাটায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার কথা থাকলেও বাস্তবে পাঁচ দিন রেখেই ছেড়ে দেওয়া হয়। তাঁদের লালারসের রিপোর্ট আসা পর্যন্তও অপেক্ষা করা হয়নি। এখন পাঁচ জনের রিপোর্ট পজিটিভ। তাঁরা বাজার-হাট সবই করেছেন। ফলে আরও অনেকের মধ্যে এই রোগ ছড়িয়ে গিয়ে থাকতে পারে। তাই তাঁরা এলাকার সকলের লালারসের নমুনা পরীক্ষার দাবি করেন। সেই দাবিতেই পথ অবরোধ।

```