Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূলের কোন্দলে গোলাগুলি দিনহাটায়, জখম ব্যবসায়ী-সিভিক ভলান্টিয়ার

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর পড়ে গেল, বদলে গেল ক্যালেন্ডার, তবু যেন পরিবর্তন নেই কোচবিহারের তৃণমূলে। অঞ্চল কমিটি গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে ব্যাপক উত্তেজনা ছড়াল দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার

তৃণমূলের কোন্দলে গোলাগুলি দিনহাটায়, জখম ব্যবসায়ী-সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 2 January 2021 01:46

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর পড়ে গেল, বদলে গেল ক্যালেন্ডার, তবু যেন পরিবর্তন নেই কোচবিহারের তৃণমূলে। অঞ্চল কমিটি গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে ব্যাপক উত্তেজনা ছড়াল দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে গুলিবিদ্ধ একজন সাধারণ ব্যবসায়ী ও গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন একজন সিভিক পুলিশের কর্মী। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন সন্ধ্যাবেলায় অঞ্চল কমিটি গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের দু'পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজি হয় দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি এলাকায়। ঘটনার জেরে সবজি ব্যবসায়ী আলসাফ আলি গুলিবিদ্ধ অবস্থায় ও দিনহাটা থানার সিভিক পুলিশ হামিদুর রহমান দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শাসক দলের দিনহাটা ১ ব্লক সভাপতি প্রসন্ন দেব শর্মা সেই অঞ্চল কমিটির নেতৃত্বের নাম প্রকাশ করা নিয়ে দলের মধ্যে মতানৈক্য দেখা যায়। এরই জেরে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ফের অঞ্চল কমিটির নেতৃত্বের নতুন তালিকা ঘোষণা করে দেন। তৃণমূলের একাংশের মতে বিধায়ক অঞ্চল কমিটির নাম প্রকাশের অধিকারী নন। প্রতিটি অঞ্চলে কোন্দল লেগেই রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ওকড়াবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিরুদ্ধ গোষ্ঠীর অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে এবং পাশাপাশি স্থানীয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। দুই পক্ষের উত্তেজনার মধ্যে ভরসন্ধ্যায় ওকড়াবাড়ি বাজারের চলে এলোপাথাড়ি গুলি। এরই জেরে আহত হন পেশায় সবজি ব্যবসায়ী আলসাফ আলি। পাশাপাশি ডিউটি করে বাড়ি ফেরার পথে দিনহাটা থানার সিভিক পুলিশ হামিদুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে গোষ্ঠী কোন্দলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আহত দুই জনকে পরবর্তীতে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে দিনহাটা দমকল কেন্দ্রের কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ আলসাফ আলির বাঁ হাত দিয়ে গুলি ঢুকে বেরিয়ে গেছে ও সিভিক পুলিশের মাথায় গুরুতর চোট লাগে। এদিকে ঘটনার জেরে এলাকার বিধায়ক গোষ্ঠীর কর্মী সমর্থকরা ওকড়াবাড়ি বাজারের মিছিল করে পথ অবরোধ করে। আহত সিভিক পুলিশ ও গুলিবিদ্ধ ব্যবসায়ীকে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখতে আসে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা নুর আলম হোসেন। বিষয়টি নিয়ে বিধায়ক ঘনিষ্ঠ নুর আলম হোসেন বলেন, বিজেপির কিছু দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের চামড়া গায়ে দিয়ে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠী কোন্দল নেই বলে তিনি সাফ জানিয়ে দেন। যদিও স্থানীয় বিজেপি নেতা অশোক মণ্ডল বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা করে বিজেপির নামে বদনাম করছে। তিনি আরও বলেন, যতটুকু শুনেছি ঝামেলাটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সাথে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সভাপতি প্রসন্ন দেব শর্মার অঞ্চল কমিটি গঠন নিয়ে। এর সাথে বিজেপির কোন যোগসাজশ নেই।

```