Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলল বাসন্তীতে, গুরুতর জখম ২

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন দু’জন। এখনও উত্তপ্ত হয়ে রয়েছে এ

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলল বাসন্তীতে, গুরুতর জখম ২

শেষ আপডেট: 11 September 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন দু’জন। এখনও উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভরতগড় বাজার এলাকায়। সূত্রের খবর, চারদিন আগে ওই এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে ১৪ জনের কাপড় ব্যবসায়ীদের একটা দল এসেছে। ওই ব্যবসায়ীরা বাসন্তী ও গোসাবার বিভিন্ন বাজারে কাপড় বিক্রি করছেন বলে খবর। জানা গিয়েছে, এদিন সন্ধেবেলা বাসন্তীর ভরতগড় বাজারে কাপড় বিক্রি করতে যান ব্যবসায়ীরা। ঠিক সেই সময় ওই বাজারে তৃণমূল কংগ্রেসের একটি মিটিংও চলছিল। মিটিং শেষ হওয়ার পরে সাড়ে ৮টা নাগাদ মাদার তৃণমূলের সক্রিয় কর্মী জাকির হোসেন মোল্লা বাড়ি ফিরছিলেন বলে খবর। এমন সময় প্রায় ১৫ জন দুষ্কৃতী মোটর বাইকে চেপে বাজারে আসে। জাকির হোসেনকে লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে বলে খবর। গুলি লাগে জাকির হোসেন মোল্লার। পাশেই দাঁড়িয়ে থাকা কাপড়ের ব্যবসায়ী সইদুল পাখিরারও গুলি লাগে বলে খবর। আচমকা এভাবে ভর সন্ধ্যায় গুলি চলায় আতঙ্ক ছড়ায় ভরতগড় বাজারে। হুলুস্থুল পড়ে যায় সেখানে। বাজারের দোকানপাঠ বন্ধ হয়ে যায়। সেই সুযোগে দুষ্কৃতীরাও পালিয়ে যায় বলে খবর। তারপরেই রক্তাক্ত অবস্থায় জাকির ও সইদুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই ঘটনার পরেই সেখানে গিয়ে হাজির হয় বাসন্তী থানার পুলিশ। এলাকায় শুরু হয়েছে টহলদারি। বাজারের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। বাসন্তী ব্লকের মাদার তৃণমূলের সক্রিয় কর্মী রাজা গাজি অভিযোগ করেছেন, “সিপিএম, আরএসপির কিছু হার্মাদ যুব তৃণমূলের জার্সি পরেছে। তারাই এলাকা দখল করার জন্য এইরকমের জঘন্য সন্ত্রাস চালাচ্ছে।” অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে বাসন্তী ব্লক যুব তৃণমূলের এক নেতা জানিয়েছেন, “এই ঘটনায় যুব তৃণমূলের কোনও হাত নেই। এটা নিছকই দুষ্কৃতীদের হামলা। যুব তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে।”

```