Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আসানসোলে পরিত্যক্ত খাদানের জলে ডুবে মৃত্যু দুই কিশোরীর, উত্তেজনা এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: পরিত্যক্ত পাথরের খাদানের জলে ডুবে রহস্যজনক ভাবে দুই কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছে দুই কিশোরী। অন্যদিকে তাদের পরিবারের দাবি, খুন করা হয়েছে দু’জনকে। সূত্রের খবর, আসানস

আসানসোলে পরিত্যক্ত খাদানের জলে ডুবে মৃত্যু দুই কিশোরীর, উত্তেজনা এলাকায়

শেষ আপডেট: 7 January 2021 09:44

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: পরিত্যক্ত পাথরের খাদানের জলে ডুবে রহস্যজনক ভাবে দুই কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছে দুই কিশোরী। অন্যদিকে তাদের পরিবারের দাবি, খুন করা হয়েছে দু’জনকে। সূত্রের খবর, আসানসোল উত্তর থানার কাল্লার বন্ধ খাদানের মধ্যে থেকে উদ্ধার হয় দুই কিশোরীর দেহ। বুধবার বিকেলে কাল্লার মাঝি পাড়ার বীরেন্দ্র যাদবের মেয়ে ২০ বছরের নিশা কুমারী ও জনার্দন যাদবের মেয়ে ১৯ বছরের শিম্পি কুমারী বাড়ি থেকে বের হয় শৌচ করার জন্য। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেও তারা দু’জনে বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজ করতে শুরু করেন তাদের। বুধবার রাতেই আসানসোল উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করে দুই কিশোরীর পরিবার। পুলিশও রাতে খোঁজ শুরু করে। কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় পরিত্যক্ত পাথরের খাদানের পাশে দুই কিশোরীর কাপড় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরে খাদানের মধ্যে শুরু হয় তল্লাশি। পুলিশের সঙ্গে এই কাজে হাত লাগায় দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। সেখানে জলের মধ্যে খোঁজ করতে গিয়ে দুই কিশোরীরই দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, নিশা কুমারী বিহারের স্কুলে পড়াশোনা করে। গত এক মাস আগেই সে আসানসোলে আসে। সেখানে এসে শিম্পির সঙ্গে তার বিন্ধুত্ব হয়। প্রতি দিনের মতো বুধবার বিকেলেও একসঙ্গেই শৌচ করতে যায় তারা। তারপরেই এই ঘটনা ঘটে। পুলিশের বক্তব্য, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে আত্মঘাতী হয়েছে ওই দুই কিশোরী। কী কারণে অবশ্য দু’জনে আত্মঘাতী হয়েছে তা স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে দু’জনকে। তারপরে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত এখনও চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

```