Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার জেলাশাসকের নিরাপত্তারক্ষী ও বাংলোর গাড়িচালক করোনায় আক্রান্ত, পজিটিভ জগৎবল্লভপুর থানার ওসিও

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া জেলায় করোনা সংক্রমণের গ্রাফ নামার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই। এবার জেলাশাসকের অফিসের সঙ্গে যুক্ত দু’জন করোনায় আক্রান্ত হলেন। এক জন জেলাশাসকের নিরাপত্তা রক্ষী এবং অপরজন তাঁর বাংলোর এক গাড়িচালক। তবে তিনি জেলাশাসকের গ

হাওড়ার জেলাশাসকের নিরাপত্তারক্ষী ও বাংলোর গাড়িচালক করোনায় আক্রান্ত, পজিটিভ জগৎবল্লভপুর থানার ওসিও

শেষ আপডেট: 16 July 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া জেলায় করোনা সংক্রমণের গ্রাফ নামার কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই। এবার জেলাশাসকের অফিসের সঙ্গে যুক্ত দু’জন করোনায় আক্রান্ত হলেন। এক জন জেলাশাসকের নিরাপত্তা রক্ষী এবং অপরজন তাঁর বাংলোর এক গাড়িচালক। তবে তিনি জেলাশাসকের গাড়ি চালান না। করোনায় আক্রান্ত হয়েছেন জগৎবল্লভপুর থানার ওসিও। জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার যে রাস্তায় (ঋষি বঙ্কিমচন্দ্র রোড) জেলাশাসকের বাংলো সেই সারিতেই রয়েছে নব কালেক্টরেট ভবন বা জেলাশাসকের কার্যালয়। এর লাগোয়া রয়েছে হাওড়া দেওয়ানি ও ফৌজদারি আদালত, রেজিস্ট্রি অফিস প্রভৃতি। ওই চত্বরে রয়েছে হাওড়া পুর নিগম, হাওড়া মুখ্য ডাকঘর, এসডিও অফিস, হাওড়া জেলা পরিষদের অফিস এবং হাওড়া হাসপাতাল। এতগুলো অফিস থাকার জন্য এই এলাকায় প্রচুর লোক আসেন। আগে থেকেই এই এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। এখন নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে অতি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্মীদের সংখ্যাও কমিয়ে ফেলা হয়েছে। হাওড়া পুর নিগমের দুই আধিকারিক সহ বেশ কয়েক জনের করোনা সংক্রমণ ধরা পড়ার পরে সেখানে স্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগ ছাড়া বাকিদের প্রধান কার্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। এই এলাকাটি ঘনবসতিপূর্ণ নয় ঠিকই তবে এর অদূরেই চিন্তামণি দে রোড এবং জিটি রোড বেশ ঘনবসতিপূর্ণ। তাই এই জায়গাটির উপরে প্রথম থেকেই প্রশাসনের বিশেষ নজর রয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন জগৎবল্লভপুর থানার ওসি দেবব্রত দাস। তাঁকেও সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন দিন আগে তাঁর সোয়াব টেস্ট হয়। বৃহস্পতিবার সকালে পজিটিভ রিপোর্ট আসে। এই প্রথম হাওড়া জেলায় কোনও থানার ওসি করোনায় আক্রান্ত হলেন। এর আগে জগৎবল্লভপুর থানার এগারো জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন তবে বর্তমানে তাঁরা সকলেই সুস্থ। অবশ্য হাওড়া থানার এক জন কনস্টেবল, এক জন হোমগার্ড এবং এক জন সিভিক ভলান্টিয়ার কোভিড ১৯ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী হাওড়া জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার তিনশো নব্বই। এর মধ্যে দুহাজার নশো পঁচিশ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও সংক্রমণ রয়েছে এমন রোগীর সংখ্যা এক হাজার তিনশো আঠাশ। জেলায় করোনায় মৃতের সংখ্যা একশো সাঁইত্রিশ।

```