Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বীজপুরে গভীর রাতে বোমা, বিজেপির একাধিক পার্টি অফিসে ভাঙচুর, বালিতোড়ে সংঘর্ষের ঘটনায় ধৃত দুই বিজেপি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে অন্তত ২০ জন আহত হয়েছেন। গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপির পেশ কয়েকটি পার্টি অফিসে ভাঙচুর করেছে। বোমাবাজিও করেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূল কংগ

বীজপুরে গভীর রাতে বোমা, বিজেপির একাধিক পার্টি অফিসে ভাঙচুর, বালিতোড়ে সংঘর্ষের ঘটনায় ধৃত দুই বিজেপি কর্মী

শেষ আপডেট: 6 July 2020 08:48

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে অন্তত ২০ জন আহত হয়েছেন। গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপির পেশ কয়েকটি পার্টি অফিসে ভাঙচুর করেছে। বোমাবাজিও করেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। বীজপুরে কর্মিসভা করতে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, ফেরার সময় বালিতোড়ে ওঁর গাড়ির উপরে হামলা করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ লাঠি চার্জ করেছে এমনকি তাঁকেও পুলিশ মেরেছে। অর্জুন সিংয়ের গাড়ি ভাঙার জেরে সকাল থেকে দফায় দফায় দফায় অবরোধ হয় ব্যারাকপুর এলাকাজুড়ে। আগে দু’দলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে অন্তত কুড়ি জন আহত হয়েছেন। এই ঘটনায় সোমবার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতরা বিজেপি কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিজেপির নৈহাটি গ্রামীণ মণ্ডলের সম্পাদক বিজয় মণ্ডল বলেন, “সাংসদের গাড়ির উপরে হামলার পরে আমাদের কর্মীদের বাইক ভাঙচুর করা হয়।  তারপরে গতকাল রাত সাড়ে বারোটার সময় তৃণমূল আশ্রিত জনা পনেরো গুণ্ডা বোমা ফাটায়।  আমাদের পার্টি অফিসের দরজা ভেঙে দেয়।  আমাদের সমস্ত চেয়ার ও টেবিল ভেঙে দেয়।” তৃণমূল কর্মীরা তাঁদের দলের কর্মীদের মারধর করে আটকানোর চেষ্টা করছে বলেও সোমবার তিনি অভিযোগ করেন। বিজেপির নৈহাটি গ্রামীণ মণ্ডলের সাধারণ সম্পাদক রঞ্জিত মণ্ডল বলেন, “রাত একটা নাগাদ কয়েক জন কুখ্যাত গুণ্ডা নৈহাটি এক নম্বর মণ্ডলে আমাদের পার্টি অফিসে চড়াও হয় এবং আমাদের পার্টি অফিসের সব আসবাবপত্র ভেঙে ফেলে। আমাদের ছেলেদের মারধর করে। বালিতোড়েও একটি পার্টি অফিস ভেঙে দেয়। আমরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানাব। আমরা ঘটনার কথা সাংসদকে জানিয়েছি।” নৈহাটির তৃণমূল নেতা সুবোধ অধিকারী পাল্টা অভিযোগ করে বলেন, “সিআরপিএফকে সঙ্গে নিয়ে আমার গাড়িতে হামলা করে অর্জুন সিংয়ের গুণ্ডাবাহিনী। তারা সাধারণ মানুষকে মারধর করছিল। সাধারণ মানুষ প্রতিরোধ করেছে। সিআরপিএফ বাচ্চাদের পর্যন্ত মেরেছে। এলাকা দখল করার জন্য বোমা, গুলি প্রভৃতি নিয়ে এসে ওরা আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে। আমাদের চার জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি।” তিনি মনে করছেন জনরোষে সাংসদের গাড়ি ভাঙা হয়েছে অথবা সিআরপিএফ গাড়ি ভেঙে তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে।

```