জন্মদিনে আড়াইশো শিশুকে দুধ-ডিম-তেল-মশলা দিল কাঁথির দুই যমজ বোন
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের সেলিব্রেশনের টাকায় গরিব বাচ্চাদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথি পুর এলাকার দুই যমজ বোন। তাদের নাম টাপুর ও টুপুর। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী আড়াইশোটি পরিবারের হাতে তারা দুলে দিল দুধ, এক লিটার করে সরষের
শেষ আপডেট: 17 April 2020 12:25
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের সেলিব্রেশনের টাকায় গরিব বাচ্চাদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথি পুর এলাকার দুই যমজ বোন। তাদের নাম টাপুর ও টুপুর। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী আড়াইশোটি পরিবারের হাতে তারা দুলে দিল দুধ, এক লিটার করে সরষের তেল, রান্নার যাবতীয় সব মশলা, পনেরোটি ডিম, সয়াবিন ও সাবান।
জেলা জুড়ে অনেকেই চাল, আলু, পেঁয়াজ প্রভৃতি দান করছেন। সরকারি ভাবেও রেশনে চাল ও গম দেওয়া চলছে। খবরে তারা এইসব তারা দেখছে দিনরাত। এই অবস্থায় তাঁদের বাকি সমস্যার কথা মাথায় এসেছে এই দুই পড়ুয়ার। তাদের মনে প্রশ্ন জেগেছে চাল, ডাল ও আলু নিয়ে লোকে রান্না করবে কী ভাবে! তাঁরা তো কেউ তেল ও মশলা পাচ্ছেন না। ডিমও পাচ্ছেন না। তাই টাপুর ও টুপুর তাদের মা-বাবার কাছে আবদার করেছিল তাদের জন্মদিন পালনের জন্য যে টাকা খরচ হয় সেই টাকায় দরিদ্র পরিবারগুলোকে এই সব দেওয়ার।

তাদের বাবা দীপঙ্কর পাত্র দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার। মা লাভলি পাত্র একজন শিক্ষিকা। মেয়েদের এমন চিন্তা ভাবনায় তাঁরা খুশি হয়ে জন্মদিনের অনুষ্ঠানে যা খরচ হত তার দ্বিগুণ টাকার খাদ্য সামগ্রী কিনে আনেন। স্কুল পড়ুয়াদের এমন উদ্যোগে জেলার স্বেচ্ছ্বাসেবীদেরও ভাবিয়ে তুলতে পারে। তারাও এবার এমন ভাবনা ভাবতে পারে যে শুধুমাত্র চাল-ডাল না দিয়ে তেল ও মশলা দেওয়ার কথা ভাবতে পারে।