Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্নিভালে চাঁদের হাট, চমক দিয়ে মমতার পাশে বিক্রম

দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে পুজোর কার্নিভালে মঞ্চে ছিল চাঁদের হাট। হাজির ছিলেন টলিপাড়ার অনেক তারকাই। তবে নজর আটকালো একজনের দিকেই। তিনি টেলি অভিনেতা বিক্রম। এই প্রথমবার কোনও সরকারি অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল বিক্রমকে। দু'বছর আগে ২০১৭ সালের এপ্

কার্নিভালে চাঁদের হাট, চমক দিয়ে মমতার পাশে বিক্রম

শেষ আপডেট: 11 October 2019 14:43

দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে পুজোর কার্নিভালে মঞ্চে ছিল চাঁদের হাট। হাজির ছিলেন টলিপাড়ার অনেক তারকাই। তবে নজর আটকালো একজনের দিকেই। তিনি টেলি অভিনেতা বিক্রম। এই প্রথমবার কোনও সরকারি অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল বিক্রমকে। দু'বছর আগে ২০১৭ সালের এপ্রিল মাসের শেষের দিকে দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। লেক মলের সামনে ডিভাইডারে লেগে গুরুতর চোট পান বিক্রম। সেদিন তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন মডেল সোনিকা সিং চৌহান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনা নিয়ে গত দু'বছরে প্রচুর জলঘোলা হয়েছে। দুর্ঘটনার জন্য বিক্রমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সোনিকার পরিবার এবং টলিপাড়ার একাংশ। ফরেন্সিক পরীক্ষা থেকে জানা যায় গাড়ির গতি মারাত্মক বেশি ছিল। এত জোরে তা এসে ডিভাইডারে ধাক্কা মারে যে বিলাসবহুল গাড়ির এয়ারব্যাগ খোলেনি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির একাংশ। বিক্রম জানিয়েছিলেন, আচমকাই সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনার পর দু'বছর পার হলেও এখনও মামলা চলছে বিক্রমের বিরুদ্ধে। তার মধ্যেই এ দিন হঠাৎ সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বিক্রমকে দেখে অনেকেই নানা প্রশ্ন তুলছেন। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী সাংসদ নুসরতও। শ্রীভূমির শোভাযাত্রার সময় ঢাকের তালে নাচতেও দেখা যায় তাঁকে। এসেছিলেন ইন্দ্রাণী হালদার, সোহম, জুন মালিয়া, দিতিপ্রিয়া, অরিন্দম শীল ও আরও অনেকেই। অনুষ্ঠানে এসেছিলেন চিত্রকর শুভাপ্রসন্ন, কবি জয় গোস্বামী, সুবোধ ঘোষ, সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ অনেকেই। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/

```