Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনেদুপুরে কলকাতায় হেনস্থার শিকার টেলি তারকা স্বস্তিকা দত্ত, অভিযোগ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় ফের হেনস্থার শিকার টেলিপাড়ার এক অভিনেত্রী। তাও আবার সকালবেলায়। এ বার শিকার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিযোগ এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। স্বস্তিকার জানিয়েছেন, বুধবার সকাল সোয়া আটটা নাগাদ

দিনেদুপুরে কলকাতায় হেনস্থার শিকার টেলি তারকা স্বস্তিকা দত্ত, অভিযোগ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে

শেষ আপডেট: 10 July 2019 08:44

দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় ফের হেনস্থার শিকার টেলিপাড়ার এক অভিনেত্রী। তাও আবার সকালবেলায়। এ বার শিকার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অভিযোগ এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। স্বস্তিকার জানিয়েছেন, বুধবার সকাল সোয়া আটটা নাগাদ নিজের পিকনিক গার্ডেনের বাড়ি থেকে শ্যুটিংয়ের জন্য বেরিয়েছিলেন তিনি। একটি অ্যাপ ক্যাবে ওঠেন অভিনেত্রী। অভিযোগ, গন্তব্যে না নিয়ে গিয়ে মাঝপথেই জোর করে স্বস্তিকাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই ক্যাব চালক। প্রতিবাদ করলে গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। স্বস্তিকার অভিযোগ, তাঁকে শারীরিক ভাবেও নিগ্রহ করেছে ওই ক্যাব চালক। অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি ই এম বাইপাসে ভিআইপি বাজারের কাছে একটি রেস্তোরাঁর সামনে ঘটেছে। গোটা ঘটনায় স্বভাবতই ভয় পেয়ে যান স্বস্তিকা। তাঁকে জোর করে হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়েও দিতে যায় ওই চালক। সে সময় নিজের বাবাকে ফোন করেন স্বস্তিকা। অভিনেত্রীর বাবা কুমারদীপ দত্ত মেয়ের এমন খবর পেয়ে দ্রুত গাড়ি নিয়ে আসেন ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিয়ে সেখান থেকে মেয়েকে নিয়ে যান কুমারদীপবাবু। গোটা ঘটনার কথা নিজের ফেসবুকে শেয়ার করেছেন স্বস্তিকা। তিনি এবং তাঁর বাবা জানিয়েছেন, জরুরি শ্যুটিং থাকায় তখনি পুলিশে অভিযোগ জানানো সম্ভব হয়নি। তবে শ্যুটিং সেরেই তিলজলা থানায় এফআইআর করেন অভিনেত্রী। ক'দিন আগেই শ্যুটিং থেকে ফেরার সময় বাইপাসের ধারে আক্রান্ত হয়েছিলেন আর এক টেলি অভিনেতা জিতু কমল। তাঁর গাড়ির উপর চড়াও হয়েছিল একদম মদ্যপ যুবক। ভাঙচুর চালানো হয় জিতুর গাড়িতেও। এমনকী অভিনেতাকে মারধর করার এবং মেরে ফেলার হুমকিও দেয় ওই মত্ত যুবকরা। এই ঘটনার আগে রাতের শহরে হেনস্থার শিকার হন মডেল-অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তও। বাইকবাহিনীর হাতে হেনস্থা হন উষসী এবং তাঁর ক্যাবের চালক। দিনেদুপুরে হেনস্থা হন জাতীয় স্তরের সোনাজয়ী বক্সার সুমন কুমারী। তিনটি ক্ষেত্রেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন হেনস্থার শিকার হওয়া অভিনেতা-অভিনেত্রী এবং বক্সার।

```