Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুর্গাপুরে আচমকা টোল বেড়ে প্রায় দ্বিগুণ, পরিষেবা নিয়ে ধন্ধে বাস মালিকরা

দ্য ওয়াল ব্যুরো: একে বাসে যাত্রী হচ্ছে না তার উপরে দুর্গাপুরে টোল ট্যাক্স এক ধাক্কায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাওয়ায় বাস পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে ধন্ধে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। আসানসোল থেকে বর্ধমানে যাওয়ার জন্য সরকারি বাস চালু হওয়ার পর

দুর্গাপুরে আচমকা টোল বেড়ে প্রায় দ্বিগুণ, পরিষেবা নিয়ে ধন্ধে বাস মালিকরা

শেষ আপডেট: 10 June 2020 07:51

দ্য ওয়াল ব্যুরো: একে বাসে যাত্রী হচ্ছে না তার উপরে দুর্গাপুরে টোল ট্যাক্স এক ধাক্কায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাওয়ায় বাস পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে ধন্ধে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। আসানসোল থেকে বর্ধমানে যাওয়ার জন্য সরকারি বাস চালু হওয়ার পরে সোমবার থেকে বেসরকারি এক্সপ্রেস ও লোকাল বাস পরিষেবা চালু হয়েছে। তাতে এখনও যাত্রী ঠিক মতো হচ্ছে না। পরীক্ষামূলক ভাবে পরিষেবা চালু হয়েছে বলে জানিয়ে পরিস্থিতি বিচার করে মালিকরা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এই অবস্থায় টোলট্যাক্স বেড়ে যাওয়ায় ক্ষতির অঙ্ক আরও বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। বাসকর্মীরা জানিয়েছেন, বাঁশকোপার কাছে যে টোল প্লাজা রয়েছে সেখানে লকডাউনের আগে যাতায়াতের জন্য ২৬০ টাকা দিতে হত। লকডাউনের পরে তাঁদের দিতে হচ্ছে ৪৬৫ টাকা। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, “কেন্দ্রীয় সরকার থেকে অনেক আগেই এখানে টোলের অঙ্ক বাড়িয়েছে কিন্তু এত দিন বাস বন্ধ ছিল বলে ওঁরা হয়তো সেকথা জানতেন না। বাস যেতে হলে টোল ট্যাক্সের টাকা দিতেই হবে তবে যাঁদের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে তাঁদের অনেক কম টাকা টোল দিতে হবে।” ট্রেন পরিষেবা চালু না হওয়া পর্যন্ত বাসে যাত্রী পাওয়া যে মুশকিল হচ্ছে তা প্রথম দু’দিনের অভিজ্ঞতাতেই বুঝে গেছেন বাসের মালিকরা। তার ওপরে বাড়তি টোল ট্যাক্স এখন তাঁদের সমস্যা বাড়িয়েছে।

```