Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, গোষ্ঠীকোন্দলের অভিযোগ পরিবারের, বিজেপির দিকে আঙুল শাসক দলের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের একবার বোমাবাজি ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা। এবার জগদ্দলে এক তৃণমূল কর্মীকে চপার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এছাড়া এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিবার গোষ্ঠীকোন্

জগদ্দলে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, গোষ্ঠীকোন্দলের অভিযোগ পরিবারের, বিজেপির দিকে আঙুল শাসক দলের

শেষ আপডেট: 19 November 2020 05:07

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের একবার বোমাবাজি ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা। এবার জগদ্দলে এক তৃণমূল কর্মীকে চপার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এছাড়া এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিবার গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের পাল্টা অভিযোগ, শাসক দলের গোষ্ঠীকোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বুধবার গভীর রাতে জগদ্দলের পালঘাট রোডে এই ঘটনা ঘটে। আকাশ প্রসাদ নামের ২৪ বছরের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। আকাশ তৃণমূলের স্থানীয় টাউন প্রেসিডেন্ট সোমনাথ সোমের অনুগামী ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পরে অবশ্য পরিবার ও তৃণমূলের তরফে দু’রকমের অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, সোমনাথ সোমের অনুগামী হওয়ায় অশোক সাউ নামের তৃণমূলের এক দুষ্কৃতী ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আকাশকে। তারপরে বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে তারা। অন্যদিকে তৃণমূলের স্থানীয় টাউন প্রেসিডেন্ট সোমনাথ সোমের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আকাশকে খুন করেছে। শাসক দলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যারাকপুরের সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন, “আকাশ প্রসাদ একজন দুষ্কৃতী বলেই জানতাম। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল ও। কিন্তু তৃণমূল কর্মী বলে জানতাম না। এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই। সে কথা আকাশের পরিবারই বলেছেন। তৃণমূল তাদের গোষ্ঠীকোন্দল বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে।” তিনি আরও অভিযোগ করেন, জগদ্দল থানার পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে গতকাল রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। খুনিদের গ্রেফতারির দাবি তোলেন স্থানীয়রা। আকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর সঙ্গে কথা বলছে তারা। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

```