Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের, মুর্শিদাবাদে ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ শাসকদলের

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বাগযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বুধবার তা নেমে এল রাস্তায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুর্শিদাবাদ সফরে ডোমকলের কাছে জায়গায় জায়গায় জমায়েত হয়ে তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল। ডোমকল হাসপাতাল মোড়-সহ একাধিক জায়গায় সকাল থেকেই জমা

রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের, মুর্শিদাবাদে ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ শাসকদলের

শেষ আপডেট: 20 November 2019 07:47

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বাগযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বুধবার তা নেমে এল রাস্তায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুর্শিদাবাদ সফরে ডোমকলের কাছে জায়গায় জায়গায় জমায়েত হয়ে তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল। ডোমকল হাসপাতাল মোড়-সহ একাধিক জায়গায় সকাল থেকেই জমায়েত করেছিল শাসকদল। কোথাও এর নেতৃত্বে ছিলেন জেলার নেতা, কোথাও আবার ব্লক সভাপতি। তাঁদের নেতৃত্বেই রাজ্যের সাংবিধানিক প্রধানের যাত্রাপথে কালো পতাকা দেখাল বাংলার শাসকদল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন ধনকড়। বুধবার ডোমকল গার্লস কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনে গিয়েছেন তিনি। মঙ্গলবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছিল, রাজ্যপালের ৫০০ কিলোমিটার সফরের জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু সরকার জানিয়ে দিয়েছে, তাদের কাছে কোনও হেলিকপ্টার নেই। ওই বিবৃতেই লেখা হয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে ধনকড়ের এই ডোমকল সফর। গত সপ্তাহে ফারাক্কা কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল। ফারাক্কার কর্মসূচির সময়েও রাজভবন হেলিকপ্টার চেয়েছিল। কিন্তু তা তো সরকার দেয়নি উলটে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, “রাজ্যপালের কেন হেলিকপ্টার লাগবে তা আমাদের জানতে হবে। এটা তো মানুষের টাকা!” কিন্তু এবার রাস্তায় নেবে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল তৃণমূল। উল্লেখ্য, বুধবারই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপালের জেলায় জেলায় চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের নেতানেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি বলে দিয়েছেন 'উনি বিজেপির পার্টি ম্যান!' সংসদেও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে  নালিশ করেছেন তৃণমূল সাংসদরা। কিন্তু তারপর রাজ্যপাল বলেছেন, "আমি সংবিধান মেনে বাংলার মানুষের জন্য কাজ করতে এসেছি। যেখানে ইচ্ছে যাব। এর জন্য রাজ্যের কোনও অনুমতির প্রয়োজন নেই।" এদিন দেখা গেল রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভকে রাস্তায় নামিয়ে দিল শাসকদল। এখন দেখার রাজ্যের সাংবিধানিক প্রধান এ নিয়ে কী বলেন।

```