Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: হরিণঘাটা পুরসভা দখলে রাখল তৃণমূল, বিজেপি-কে হারাল মাত্র ১ ভোটে

দ্য ওয়াল ব্যুরো: হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান পদে জিতলেন তৃণমূলের পদপ্রার্থীই। বিজেপি-র প্রার্থীকে হারাল এক ভোটে। ১৭ আসনের হরিণঘাটা পুরসভার সাত তৃণমূল কাউন্সিলর কয়েকদিন আগেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  জল্পনা তুঙ্গে উঠেছিল, তাহলে কি এ বার হরিণ

#Breaking: হরিণঘাটা পুরসভা দখলে রাখল তৃণমূল, বিজেপি-কে হারাল মাত্র ১ ভোটে

শেষ আপডেট: 10 July 2019 10:06

দ্য ওয়াল ব্যুরো: হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান পদে জিতলেন তৃণমূলের পদপ্রার্থীই। বিজেপি-র প্রার্থীকে হারাল এক ভোটে। ১৭ আসনের হরিণঘাটা পুরসভার সাত তৃণমূল কাউন্সিলর কয়েকদিন আগেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  জল্পনা তুঙ্গে উঠেছিল, তাহলে কি এ বার হরিণঘাটাতেও পদ্মফুল ফুটবে। কিন্তু এ দিন বিজেপি আরও একটি অতিরিক্ত ভোট পেলেও, সম্মানের লড়াইয়ে জিতল তৃণমূল। ৯-৮ ভোটে জিতে চেয়ারম্যান হলেন তৃণমূলের মানিক ভট্ট। কয়েকদিন আগেই হরিণঘাটার পুরপ্রধান রাজীব দালাল পদত্যাগ করেন। বিরোধী শূন্য ছিল নদিয়ার এই পুরসভা। স্বেচ্ছায় পদত্যাগ বললেও সে দিনই অনেকে বলেছিলেন নিশ্চয়ই বিজেপি-র সঙ্গে যোগযোগ রাখছেন। পড়ে দেখা যায় রাজীব-সহ সাত কাউন্সিলর গেরুয়া শিবিরে যোগ দেন। নদিয়ার বিজেপি নেতারা বলতে শুরু করেছিলেন সামনে সংখ্যাটা সাত হলেও ভোটাভুটি হলে বোর্ড দখল করবে বিজেপি-ই। এ দিন সকাল থেকেই হরিণঘাটা পুরসভা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ১৭ জন কাউন্সিলরই উপস্থিত হন চেয়ারম্যান নির্বাচনের ভোটে। তৃণমূলের মানিক ভট্টের বিরুদ্ধে বিজেপি-র চেয়ারম্যান পদপ্রার্থী হন দিলীপ রায়। কিন্তু হারতে হয় এক ভোটে। তবে এ দিনও যে এক কাউন্সিলর নিশ্চুপে বিজেপি-র দিকে ভোট দিয়েছেন তা-ও পরিষ্কার। না হলে তৃণমূলের ১০টি ভোট পাওয়ার কথা। গতকালই বিজেপি-তে যোগ দেওয়া হালিশহর পুরসভার ৮ কাউন্সিলর তৃণমূলে ফিরেছেন। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা দাবি করেছেন, বোর্ড তৃণমূলেরই থাকবে। পাল্টা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, তৃণমূল দিবাস্বপ্ন দেখছে। হালিশহর বিজেপি-র দখলেই থাকবে। এর মধ্যেই আবার গুঞ্জন শুরু হয়েছে মুকুল রায়ের খাসতালুক কাঁচড়াপাড়া পুরসভার ৯ জন কাউন্সিলর নাকি তৃণমূলে ফিরে আসবেন। যদিও এ ব্যাপারে সরকারি ভাবে তৃণমূল বা কাউন্সিলরদের কেউ এখনও মুখ খোলেনি। তবে হরিণঘাটা দখলে রাখার পর পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, ধারাবাহিক ভাবে যে হাতছাড়া হচ্ছিল পুর ও পঞ্চায়েত বোর্ড, হরিণঘাটার ক্ষেত্রে তা রুখে দিল শাসক দল।

```