Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থমকে শ্মশান সংস্কার, বাধ্য হয়ে শবদাহ করতে হচ্ছে কাঠেই

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুর্গাপুরের একমাত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লির সংস্কার থমকে। অভিযোগ তেমনই। এ নিয়ে মেয়র এবং ৪ নম্বর বরোর চেয়ারম্যানের সংঘাত এখন এই শহরের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বৈদ্যুতি

দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থমকে শ্মশান সংস্কার, বাধ্য হয়ে শবদাহ করতে হচ্ছে কাঠেই

শেষ আপডেট: 28 July 2020 08:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুর্গাপুরের একমাত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লির সংস্কার থমকে। অভিযোগ তেমনই। এ নিয়ে মেয়র এবং ৪ নম্বর বরোর চেয়ারম্যানের সংঘাত এখন এই শহরের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বৈদ্যুতিক চুল্লির বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। দুর্গাপুরের বিরাভানপুরে রয়েছে শহরের একমাত্র শ্মশান। সেখানকার বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ করার জন্য বাঁকুড়ার বড়জোড়া ও মেজিয়া থেকেও লোকে আসেন। কাঠ দিয়ে মৃতদেহ সৎকার করতে খরচ বেশি। সেটাও এখানে শব নিয়ে আসার অন্যতম কারণ। এই শ্মশানে গড়ে প্রত্যেক দিন প্রায় ১৫টা মতো শবদেহ আসে সৎকারের জন্য। কিন্তু শ্মশানে দুটো বৈদ্যুতিক চুল্লির একটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। অন্য চুল্লিটি সম্প্রতি খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মৃতদেহ সৎকার করতে আসা লোকজন। বাধ্য হয়েই কাঠ দিয়ে শবদাহ করতে হচ্ছে। পুরসভার শ্মশানের চুল্লি মেরামত করাতে গিয়ে রীতিমতো সংঘাত চলছে মেয়র দিলীপ অগস্তি এবং চার নম্বর বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সংস্কার নিয়ে এখন গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠেছে দুর্গাপুর পুর নিগমে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের পরে সেই গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী মন্ত্রী মলয় ঘটক ও বিশ্বনাথ পাড়িয়ালকে সংবর্ধনা জানান তো তার পাল্টা হিসাবে অন্য গোষ্ঠী আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে সংবর্ধনা জানান। নিট ফল হল চুল্লির সংস্কার আটকে থাকা। শ্মশানের মন্দির কমিটির সম্পাদক শ্যামল আচার্য্য শ্মশানের ভগ্নদশার জন্য সরাসরি মেয়র দিলীপ অগস্তিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, মেয়রের সদিচ্ছার অভাবেই শ্মশানের এই দুরবস্থা। ৪ নন্বর বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “দীর্ঘদিন ধরে একটা চুল্লি খারাপ হয়ে পড়ে রয়েছে। আমি অনেক বার পুরনিগমের মেয়রকে লিখিত ভাবে জানিয়েছি কিন্তু মেয়রের সদিচ্ছার অভাবে সেই চুল্লি মেরামত হয়নি। সম্প্রতি দ্বিতীয় চুল্লিটাও খারাপ হয়ে গেছে।” দুর্গাপুর পুরনিগমের মেয়র দিলীপ অগস্তি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “শ্মশান সংস্কারের টাকা রাজ্য সরকার দেবে। ইতিমধ্যে তা অনুমোদনের জন্য রাজ্যের কাছে পাঠানো হয়েছে। বরো চেয়ারম্যান সব তথ্য না জেনে জনগণকে ভুল বার্তা দিয়ে নায়ক হওয়ার চেষ্টা করছেন। শ্মশানের সংস্কারের ‘খবর’ প্রচার করে কর্মীদের মধ্যে ভেদাভেদ করতে চাইছেন। গোষ্ঠীবাজি করতে চাইছেন।” তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক ও তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের সব ভেদাভেদ ভুলে একত্র হয়ে কাজ করতে বললেও বাস্তবে দেখা গেছে দুটো আলাদা সংবর্ধনা অনুষ্ঠান আসলে কে কত জন অনুগামী ও কাউন্সিলর জড়ো করতে পারেন তার প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। তার ফলেও দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে।

```