Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking : আমার উপর অত্যাচার হচ্ছে, দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে আলটপকা মন্তব্য করার জন্য এতোদিন জুড়ি ছিল না বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরার। এ বার ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। কী লিখেছেন সৌমিত্র? বিষ্ণুপুরের তৃণম

Breaking : আমার উপর অত্যাচার হচ্ছে, দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

শেষ আপডেট: 20 December 2018 07:50

দ্য ওয়াল ব্যুরোফেসবুকে আলটপকা মন্তব্য করার জন্য এতোদিন জুড়ি ছিল না বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরার। এ বার ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। কী লিখেছেন সৌমিত্র? বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ লিখেছেন, অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ফর ইজ এক্সিস্টেশনস ইন পলিটিক্স। বাক্যটিতে ব্যকরণগত ত্রুটি রয়েছে ঠিকই। তবে এটা স্পষ্ট যে সৌমিত্র বোঝাতে চেয়েছেন, রাজনীতিতে তৈল মর্দনই টিকে থাকার শ্রেষ্ঠ নীতি। পরে দ্য ওয়ালকে সৌমিত্র এও বলেছেন, তাঁর বিরুদ্ধে এবং বাঁকুড়ায় তৃণমূলের যুব নেতা কর্মীদের বিরুদ্ধে অত্যাচার চলছে। এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ-কে কাঠগড়ায় তুলতে চেয়েছেন সৌমিত্র। সেই সঙ্গে বলেছেন, এতো দিন চুপ করে ছিলাম। কিন্তু আর না। আজ থেকে মুখ খুললাম।” [caption id="attachment_63182" align="aligncenter" width="540"] দেখুন কী লিখেছেন সৌমিত্র [/caption] রাজনীতিতে সৌমিত্রর হাতেখড়ি হয়েছিল কংগ্রেসে। পরে মুকুল রায় তাঁকে হাত ধরে নিয়ে আসেন তৃণমূলে। প্রথমে যুব সভাপতি হন সৌমিত্র। পরে সাংসদ। স্বাভাবিক ভাবেই ফেসবুক পোস্টে যে রাজনীতির কথা বলেছেন সৌমিত্র তা তৃণমূলের রাজনীতি বলেই ধরে নিচ্ছেন সকলে। কিন্তু কী এমন হল তাঁর সঙ্গে যে অসন্তোষ উগড়ে দিচ্ছেন সৌমিত্র? এ দিন সকালে সৌমিত্র ফেসবুক পোস্টটি লিখতেই হই হই পড়ে যায় তৃণমূলে। পরে তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমনি লিখেছি। রাজনীতিতে তেল ছাড়া তো চলছে না। দেখতেই তো পাচ্ছেন। সমাজের সব ক্ষেত্রেই তো তাই। কিন্তু এ কথায় দলের মধ্যে ভুল বার্তা যাবে নাসৌমিত্র বলেন, তা কেনব্যক্তি সৌমিত্র খানেরও তো মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। পারসোনাল স্পেসে আমি মনের কথা লিখতেই পারি। এ পর্যন্তও ঠিক ছিল। এর পরই কথা প্রসঙ্গে সৌমিত্র মেনে নেন বাঁকুড়ায় বিজেপি চাপ বাড়াচ্ছে। তাও মোকাবিলা করা যেত। কিন্তু বাঁকুড়ায় তৃণমূলের ছেলেদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে তাদের ধরে রাখা মুশকিল। তিনি অভিযোগ করেন, অত্যাচার হচ্ছে তাঁর উপরেও। [caption id="attachment_63217" align="aligncenter" width="395"] দেখুন কী প্রতিক্রিয়া হয়েছে পোস্টের [/caption] বাংলায় শাসক দল তৃণমূল। সেখানে তৃণমূল সাংসদের উপরেই যদি অত্যাচার হয় তা হলে পরিস্থিতি ভয়াবহ বলতে হয়। সৌমিত্র-র কাছে জানতে চাওয়া হয়েছিল, কে অত্যাচার করছে তাঁর উপরেজবাবে তিনি বলেন, জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ এবং আরও অনেকে রয়েছেন।” [caption id="attachment_63218" align="aligncenter" width="311"] দেখুন কী প্রতিক্রিয়া হয়েছে পোস্টের [/caption] এ ব্যাপারে অরূপ খাঁ-র প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, ওঁর বাক স্বাধীনতা রয়েছে। যা ইচ্ছা বলুন।  বুধবারই বাঁকুড়ার ছাতনায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সৌমিত্র। তার পর ২৪ ঘণ্টা না কাটতেই এ ঘটনা ঘটেছে। তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, অরূপ খাঁ-র বিরুদ্ধে সৌমিত্র-র রাগ রয়েছে। তা থেকেই এ কথা বলছেন তিনি। আবার দলের অন্য একটি সূত্রের মতে, মুকুল রায় তথা বিজেপি-র সঙ্গে যোগাযোগ রেখে চলেন সৌমিত্র। তিনি হয়তো আশঙ্কা করছেন, লোকসভা ভোটে দিদি এ বার তাঁকে টিকিট নাও দিতে পারেন। কেন না তাঁর উপর মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্তুষ্ট তা নয়। বরং এক বার তৃণমূলের কোর কমিটির বৈঠকে সবার সামনেই মমতা বলেছিলেন, এই যে সৌমিত্র, খালি বালি চুরি করলে আর অন্যের পার্টি অফিস দখল করেই চালিয়ে যাবে নাকি! কী ভেবেছ টা কী?’ হতে পারে সে সব কারণে সৌমিত্র বেরিয়ে যাওয়ার রাস্তা খোলা রাখছেন। বিষ্ণুপুরে দল তাঁকে ফের টিকিট দিলে তৃণমূল হয়তো ছাড়বেন না সৌমিত্র। কিন্তু না দিলে মুকুল রায় অপেক্ষায় রয়েছেন। https://www.four.suk.1wp.in/news-state-government-appeals-to-division-bench-regarding-rathayatra-issue/

```