Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অতিরিক্ত আত্মবিশ্বাস, তাই খেলার আগেই গোল খেয়ে গিয়েছি: প্রসূন

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার উপনির্বাচনে জিতে হয়েছিলেন হাওড়ার সাংসদ। তারপর ২০১৪ সালে ফের সাংসদ হন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ বার জয়ের হ্যাটট্রিক করে ফেললেন প্রসূন। আর সার্টিফিকেট হাতে পেয়েই ছুটলেন দাদা তথা ভারতবর্ষের অন্যতম বড় ফুটবলার ও

অতিরিক্ত আত্মবিশ্বাস, তাই খেলার আগেই গোল খেয়ে গিয়েছি: প্রসূন

শেষ আপডেট: 25 May 2019 08:46

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার উপনির্বাচনে জিতে হয়েছিলেন হাওড়ার সাংসদ। তারপর ২০১৪ সালে ফের সাংসদ হন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ বার জয়ের হ্যাটট্রিক করে ফেললেন প্রসূন। আর সার্টিফিকেট হাতে পেয়েই ছুটলেন দাদা তথা ভারতবর্ষের অন্যতম বড় ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের কাছে। দাদার আশীর্বাদ নেওয়ার মাঝেই সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন তিনি। তবে তৃণমূল যে আসন হারিয়েছে, তা নিজেদের গাফিলতিতেই হয়েছে বলে মত তাঁর। প্রসূনের কথায়, অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে খেলার আগেই গোল খেয়ে গিয়েছে তাঁর দল। সাংবাদিকদের সামনে নির্বাচনের ব্যাপারে কথা বলতে গিয়ে প্রসূন বলেন, তাঁর ভোট প্রতিবার বেড়েছে। অর্থাৎ মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। তাঁর কথায়, "হাওড়ার মানুষের জন্য আমি যা কাজ করেছি, তা ভারতবর্ষের কোনও এমপি তাঁর কেন্দ্রের জন্য করেননি। তারই ফল আমি পেয়েছি। হাওড়ার মানুষ জানেন, এখানেই আমি পড়ে থাকি। এটাই আমার বাড়ি-ঘর। তাই আমাকে দু'হাত ভরে তাঁরা আশীর্বাদ করেছেন।" কিন্তু ব্যবধান কমেছে। এ ব্যাপারে তৃণমূল সাংসদের যুক্তি, বাম ভোট রামে পড়েছে। সিপিএম পার্টিটা বিক্রি হয়ে গিয়েছে। তাই ব্যবধান কমেছে। কিন্তু চোদ্দর লোকসভায় ২টো আসন থেকে এ বার ১৮টি আসন কীভাবে বাড়াল বিজেপি? এই প্রসঙ্গে একদিকে যেমন সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার কথা তিনি বলেছেন, তেমনই তুলে এনেছেন নিজেদের গাফিলতির কথাও। প্রসূনের কথায়, "দলের সবার মনে হয়েছিল আমরা জিতব। কেউ ৫ লাখ, কেউ ১০ লাখ, এরকম কথা বলছিলেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে খেলা শুরু হওয়ার আগেই আমরা গোল খেয়ে গিয়েছি। যখন আমরা দৌড়নো শুরু করেছি, তখন বিজেপিকে টপকে আমাদের আসন ২২ হয়েছে।" তৃণমূল প্রার্থী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষের জন্য যে কাজ করেছেন, সেই কাজের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি তৃণমূল নেতারা। ফলে এই বিপর্যয় হয়েছে। তবে এই অবস্থা বেশিদিন চলবে না বলেই মনে করেন হাওড়ার সাংসদ। নিজেদের মধ্যে বসে ময়নাতদন্তের পর হারের কারণ খুঁজে সেই অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন প্রসূন। তবে প্রসূনের এই মন্তব্যের পর হাওড়ার এক বিজেপি নেতার কটাক্ষ, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজই করতেন, তাহলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হতো না। মানুষ এমনই জেনে যেতেন। এ রাজ্যের মানুষ সব বুঝতে পেরেছেন। আরও কিছু সিট বিজেপি পেত। কিন্তু তৃণমূলের ছাপ্পার ফলে তা হয়নি। আর প্রসূনবাবুও আর একটু হলে হেরেই যেতেন। কোনও রকমে নিজের হার বাঁচিয়ে এখন এসব কথা বলছেন।"

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-west-bengal-tmc-party-meeting-in-kalighat-today-called-by-mamata-banerjee-to-shake-it-up/

```