Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুঃখিত দেব, রেশন পৌঁছে দিলেন পৈতৃক ভিটেয়

দ্য ওয়াল ব্যুরো: গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ কর কেশপুরের পৈতৃক ভিটেয় থাকা কাকিমা, ভাই ও পরিবারের অন্যদের জন্য রেশন পৌঁছে দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সাংসদের খুড়তুতো ভাইয়ের একটি বক্তব্য হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। দেব

দুঃখিত দেব, রেশন পৌঁছে দিলেন পৈতৃক ভিটেয়

শেষ আপডেট: 10 May 2020 13:26

দ্য ওয়াল ব্যুরো: গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ কর কেশপুরের পৈতৃক ভিটেয় থাকা কাকিমা, ভাই ও পরিবারের অন্যদের জন্য রেশন পৌঁছে দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
সাংসদের খুড়তুতো ভাইয়ের একটি বক্তব্য হইচই ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। দেবের ছোট কাকা প্রয়াত বিষ্ণুপদ অধিকারীর ছেলে বিক্রম বলেছিলেন, অভাবে তাঁদের দিন কাটছে। তৃণমূলের কাছে খাবার চেয়ে মেলেনি। কেশপুরের সিপিএম কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে এসেছেন।
শনিবার রাত থেকেই এ নিয়ে আন্দোলিত হতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু রবিবার টুইট করে এই গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি দেব জানান, এদিন সকালে কেশপুরের মহিষদা গ্রামের বাড়িতে রেশন পৌঁছে গিয়েছে। একটি ছবিও টুইট করেন টলিউডের সুপার স্টার। তাতে দেখা যাচ্ছে দেবের প্রতিনিধি হিসেবে দুই ব্যক্তি কাকার ছেলের হাতে রেশনসামগ্রী তুলে দিচ্ছেন।
দেবের ভাইয়ের ওই বক্তব্য উড়িয়ে দিয়েছিল তৃণমূল। কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, ওঁরা কেউ এসে বলেননি যে খাবার পাচ্ছেন না। সিপিএমের উস্কানিতে সাংসদের ভাই এসব বলেছেন বলে দাবি করেন শিউলি। কিন্তু শিউলির মতো রাজনৈতিক কচকচানি করেননি দেব। ভুল স্বীকার করে খাবার পৌঁছে দিয়েছেন পৈতৃক ভিটেয়।
গত কয়েক ঘণ্টায় দেবের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের মতে, সাংসদ হিসেবে তো বটেই সেলিব্রেটি হিসেবে নিজের 'ইমেজ' রক্ষা করতে সঠিক পদক্ষেপ করেছেন দেব।
সৌজন্যের রাজনীতিতে বারবার নজির গড়েছেন দেব। ২০১৪ সালে প্রথম দিদি তাঁকে প্রার্থী করেছিলেন। যেদিন প্রথম ঘাটালে পা রেখেছিলেন প্রচারের জন্য, সেদিন দেবের পয়লা গন্তব্য কী ছিল? তৃণমূল পার্টি অফিস? না! তিনি সোজা চলে গিয়েছিলেন প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সন্তোষ রানার বাড়ি। বয়সে অনেকটা বড় সন্তোষবাবুকে প্রণাম করে দেব বলেছিলেন ভোট ভোটের মতো হোক। কিন্তু হিংসা যেন না ছড়ায়।
গত আড়াই দশক ধরে বঙ্গ রাজনীতি জানে কেশপুর, গড়বেতা মানেই অস্ত্রের ঝনঝনানি আর দখলের রাজনীতি। অনেকের মতে, জমানা বদলালেও কেশপুরের রাজনীতিতে শাসকদলের আধিপত্যবাদ এখনও জারি রয়েছে। কিন্তু দেব বার বার নিজেকে সে সব থেকে দূরে সরিয়ে রেখেছেন।
এদিন ফের একবার বুঝিয়ে দিলেন, ভুল করলে তিনি দুঃখপ্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না। তা শুধরেও নেন।

```