Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিধানসভায় শাড়ি বিভ্রাট, মনখারাপ করে ফিরলেন তৃণমূলের সাবিনা-মিতালি

দ্য ওয়াল ব্যুরো: এসেছে আটটা শাড়ি। করে দেওয়া হয়েছে তালিকা। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় পুজোর আগে মনখারাপ তৃণমূলের দুই মহিলা বিধায়কের। একজন হতাশ। অন্যজন বললেন দলকে জানাবেন। একজন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সাবিনা ইয়াসমিন। অন্যজন ধূপগুড়

বিধানসভায় শাড়ি বিভ্রাট, মনখারাপ করে ফিরলেন তৃণমূলের সাবিনা-মিতালি

শেষ আপডেট: 12 September 2019 15:44

দ্য ওয়াল ব্যুরো: এসেছে আটটা শাড়ি। করে দেওয়া হয়েছে তালিকা। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় পুজোর আগে মনখারাপ তৃণমূলের দুই মহিলা বিধায়কের। একজন হতাশ। অন্যজন বললেন দলকে জানাবেন। একজন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সাবিনা ইয়াসমিন। অন্যজন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায়। ব্যাপারটা কী? নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত খাদি বোর্ডের চেয়ারম্যান। তিনিই আটটি ফাইন কোয়ালিটির খাদির শাড়ি পাঠিয়েছেন বিধানসভায় তৃণমূলের মুখ্যসচেতক তথা পাণিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের দফতরে। গৌরীবাবুই তালিকা করে দিয়েছেন, ওই আটটি শাড়ি কাকে কাকে দিতে হবে। জানা গিয়েছে, ওই তালিকায় নাম আছে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো সরকার ও দলের প্রথম সারির মহিলা নেতৃত্বের। নির্মলাবাবুর দফতরে শাড়ির খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যান সাবিনা এবং মিতালি। চেয়ে বসেন শাড়ি। কিন্তু নির্মল ঘোষের দফতর বিনয়ের সঙ্গে জানিয়ে দেয়, আটটা শাড়ি, আটটা নাম। তাদের কিচ্ছু করার নেই। ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি গোটা ব্যাপারটায় হতাশ। সবাই বিধায়ক। কয়েকজন পাবেন, আর বাকিরা পাবেন না, এটা কি ঠিক!" সাবিনা জানিয়েছেন, "দলের পক্ষ থেকে উপহার পেতে কার না ভাল লাগে। কিন্তু এরকম বাছবিচার করাটা ঠিক না। আমি দলকে জানাব।" ফাঁপড়ে পড়েছেন নির্মল ঘোষের দফতরের কর্মীরা। তাঁদের হাত বাঁধা। অথচ তাঁদের কাছেই চাওয়া হচ্ছে শাড়ি। নিজেদের মধ্যেই তাঁরা বলাবলি করছেন, আজ দু'জন এসেছেন। কাল যদি আরও কেউ আসেন! তখন!

```