Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মুর্শিদাবাদে ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : ফের মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পেটে ও পিঠে গুলি লাগে তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চাষের কাজ সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন ম

মুর্শিদাবাদে ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 10 August 2019 18:50

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ : ফের মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পেটে ও পিঠে গুলি লাগে তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চাষের কাজ সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন মাইনুল শেখ নামের ওই তৃণমূল নেতা। তিনি বালিয়া হাট গ্রামের তৃণমূল বুথ সভাপতি। সেই সময় মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া পঞ্চায়েতের বালিয়া হাট পিরতলা এলাকায় কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরেন তাঁকে। খুব কাছ থেকে গুলি চালানো হয়। তাঁর পেটে ও পিঠে দুটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেল দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর। গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে মাইনুলকে ওই অবস্থায় দেখতে পান। তাঁরাই তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ভর্তি রয়েছেন মাইনুল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় খড়গ্রাম থানা এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার মালদার গাজোল থানার মাজরা গ্রামে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় প্রদীপ রায় নামের এক তৃণমূল নেতাকে। সোমবার রাতে মুর্শিদাবাদের কান্দিতে গুলিবিদ্ধ হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর কবীর নামের এক তৃণমূল নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

```