Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আত্মঘাতী তৃণমূল নেতা, রায়নায় পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা করলেন বর্ধমানের তৃণমূল নেতা তথা রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চৌধুরী মোস্তাফা হোসেন। সোমবার বিকেলে পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আত্মঘাতী তৃ

আত্মঘাতী তৃণমূল নেতা, রায়নায় পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

শেষ আপডেট: 15 June 2020 15:37

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা করলেন বর্ধমানের তৃণমূল নেতা তথা রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চৌধুরী মোস্তাফা হোসেন। সোমবার বিকেলে পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আত্মঘাতী তৃণমূল নেতার বাড়ি রায়নার আউসারায়। তাঁর স্ত্রী, সন্তান রয়েছে। পেশায় আইনজীবী ছিলেন তরুণ এই তৃণমূল নেতা। প্র্যাকটিস করতেন বর্ধমান আদালতে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রত্না মোহন্ত বলেন, দলীয় কর্মসূচি থাকায় এদিন দুপুরে পঞ্চায়েত সমিতির সকলে সেখানে চলে গিয়েছিলেন। তিনি জানান, মোস্তাফা তাঁদের বলেন শরীর ভাল লাগছে না। তাই তিনি কর্মসূচিতে যাবেন না। বিকেলে পঞ্চায়েত সমিতির নেতারা কার্যালয়ে ফিরে দেখেন দোতলার বারান্দায় পূর্ত কর্মাধ্যক্ষর দেহ ঝুলছে। আইনজীবী হওয়ার কারণে জেলা জুড়ে পরিচিতি ছিল এই তৃণমূল নেতার। তাই তাঁর আত্মঘাতী হওয়ার খবরে রায়না তো বটেই সারা পূর্ব বর্ধমান জেলাতেই আলোড়ন পড়ে গিয়েছে। কী কারণে আত্মঘাতী হলেন তরুণ এই নেতা সে ব্যাপারে পুলিশ এবং শাসকদলের নেতৃত্ব কেউই সঠিক ভাবে কিছু বলতে পারছেন না। তাঁর পরিবারের লোকজনও হতবাক। মৃতের দাদা আজম চৌধুরী জানিয়েছেন, বাড়িতে কোনও অশান্তি বা কিছু হয়নি। দলের মধ্যে কোনও সমস্যার কথা বা রাজনৈতিক চাপের ব্যাপারেও তেমন কিছু তিনি জানেন না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি। বর্ধমান আদালতের আইনজীবীরাও সহকর্মীর আত্মহত্যার খবর শুনে কার্যত আকাশ থেকে পড়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছছে পুলিশ।

```