Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমকল পুরসভায় সংকটে তৃণমূল, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১৩ কাউন্সিলরের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আরও একটি পুরসভায় সংকটের মধ্যে পড়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ডোমকল পুরসভার ১৩ জন কাউন্সিলর সোমবার অনাস্থা আনলেন চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে। ভাটপাড়া বা গারুলিয়ায় যেমন তৃণমূল কাউন্সিলররা বিজ

ডোমকল পুরসভায় সংকটে তৃণমূল, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১৩ কাউন্সিলরের

শেষ আপডেট: 1 July 2019 14:05

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আরও একটি পুরসভায় সংকটের মধ্যে পড়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ডোমকল পুরসভার ১৩ জন কাউন্সিলর সোমবার অনাস্থা আনলেন চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে। ভাটপাড়া বা গারুলিয়ায় যেমন তৃণমূল কাউন্সিলররা বিজেপি-তে যোগ দিয়ে বোর্ড পালটে দিয়েছেন, এখানে তেমন নয়। এখানকার তৃণময়ূল কাউন্সিলরদের অভিযোগ, লাগামহীন দূর্নীতিতে ডুবে রয়েছেন পুরপ্রধান। তাই অনাস্থা। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মান্নান হোসেনের পুত্র সৌমিক। ডোমকল পুরসভার মোট আসন ২১। ২০১৭ সালে তৈরি হয় এই পুরসভা। দু’বছরের পুরসভাতেই এমন হাল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের অবস্থা নিয়ে। এই লোকসভা ভোটে অন্য জেলায় যেমন খারাপ ফল হয়েছে তৃণমূলের, মুর্শিদাবাদে তেমন নয়। বাম ও কংগ্রেসের দখলে থাকা দুটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। জেলার রাজনীতিতে সৌমিক হোসেন পরিচিত যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেই। এই ১৩ জন কাউন্সিলরের বক্তব্য, “স্বৈরাচারী পুরবোর্ড চলছে ডোমকলে। চেয়ারম্যান কাউকে না মেনে যা ইচ্ছে তাই করছেন। মানুষকে পরিষেবা দিচ্ছেন না।” তাঁদের একটাই দাবি, চেয়ারম্যান বদল করুক দলের জেলা নেতৃত্ব। যদিও দলের মুর্শিদাবাদ জেলার শীর্ষ নেতা তথা সাংসদ আবুতাহের খান বলেন, “অনাস্থা আনা হয়েছে শুনেছি। আমরা শিগগিরই ওই কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসব।” পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, জেলা নেতৃত্বের একাংশই এই অনাস্থায় ইন্ধন দিয়েছে। না হলে এটা সম্ভব হতো না। তাঁদের মতে, জেলা নেতৃত্ব সরাসরি না সরিয়ে পরোক্ষে চাপ তৈরি করল সৌমিকের উপর।

```