Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা, গাড়ি ও বাড়ি ভাঙচুরের নালিশ

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: তৃণমূলের যুব ও মাদারের দ্বন্দ্বে তেতে উঠল দিনহাটা। দিনহাটার সংহতি ময়দানে প্রকাশ্য দিবালোকে অঞ্চল যুব তৃণমূল সভাপতির গাড়ি ভেঙে উল্টে দেওয়ার অভিযোগ উঠল উদয়ন গুহর ঘনিষ্ট বলে পরিচিত কাউন্সিলর জয়দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা, গাড়ি ও বাড়ি ভাঙচুরের নালিশ

শেষ আপডেট: 16 July 2020 12:59

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: তৃণমূলের যুব ও মাদারের দ্বন্দ্বে তেতে উঠল দিনহাটা। দিনহাটার সংহতি ময়দানে প্রকাশ্য দিবালোকে অঞ্চল যুব তৃণমূল সভাপতির গাড়ি ভেঙে উল্টে দেওয়ার অভিযোগ উঠল উদয়ন গুহর ঘনিষ্ট বলে পরিচিত কাউন্সিলর জয়দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। উদয়ন গুহর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পরেই দিনহাটার নাজিরহাট অঞ্চল যুব তৃণমূল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাঁকে মারধর করারও অভিযোগও উঠেছে বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরে। হাসপাতালে চিকিৎসার পর সরাসরি উদয়ন গুহ ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলরের  দিকে অভিযোগের আঙুল তুললেন যুব তৃণমূলের সভাপতি তপন বর্মন । তিনি বলেন, “এদিন দুপুরে দিনহাটার শালমারা থেকে কয়েকজন পঞ্চায়েত সদস্যকে নিয়ে সদর মহকুমাশাসকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। এই খবর পেয়ে দিনহাটা সংহতি ময়দান এসে উপস্থিত হন কাউন্সিলর জয়দীপ ঘোষ ও তাঁর দলবল । জয়দীপ ঘোষ উদয়ন গুহর সঙ্গে মোবাইলে  কথা বলার পরে ফোনটি রেখেই আমার গাড়ি ভাঙচুর করে। মারধর করে আমাকে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর জয়দীপ ঘোষ। তিনি বলেন, সবেতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। কে কোথায় কী করছে তা তিনি জানেন না। এদিকে এই ঘটনার জের কাটতে না কাটতে ভাঙচুর হয় কাউন্সিলর জয়দীপ ঘোষের গাড়ি ও বাড়ি। যুব তৃণমূলের শালমারা অঞ্চলের সভাপতির গাড়ি ভাঙচুরের খবর ছড়িয়ে পড়তেই যুব তৃণমূলের লোকেরা জড়ো হন দিনহাটা শহরে। এরপর তাঁরাই জয়দীপ ঘোষের বাড়িতে চড়াও হয়। তাঁর একটি গাড়িও গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জয়দীপ ঘোষ বলেন, “এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না।’’

```