Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁথিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ভাঙচুর-অবরোধ, প্রধান ও উপপ্রধান-সহ বসন্তিয়া পঞ্চায়েতের ১৮ জন সদস্যের পদত্যাগ

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে চলে এল পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বসন্তিয়া অঞ্চলের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।  অভিযুক্ত অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বাড়ি ভাঙচ

কাঁথিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ভাঙচুর-অবরোধ, প্রধান ও উপপ্রধান-সহ বসন্তিয়া পঞ্চায়েতের ১৮ জন সদস্যের পদত্যাগ

শেষ আপডেট: 4 June 2020 16:47

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে চলে এল পূর্ব মেদিনীপুরের কাঁথি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বসন্তিয়া অঞ্চলের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।  অভিযুক্ত অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এমনকি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধও করা হয়েছে। অঞ্চল অফিসের মধ্যে ঢুকে বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের উপপ্রধান তুষার পাত্রকে এই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি সমর ভুঁইয়া মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের কর্মী সমর্থকরা সমর ভুঁইয়ার বাড়ির সামনে জমায়েত বিক্ষোভ দেখাতে থাকেন। কাঁথি-মুকুন্দপুর রাস্তায় মুকুন্দপুর বাজারের উপরে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। ঘটনার জেরে বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ মোট আঠেরো জন পঞ্চায়েত সদস্য তাঁদের পদত্যাগপত্র কাঁথি ২ নম্বর ব্লকের বিডিওর কাছে পাঠিয়ে দিয়েছেন। কাঁথি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা বলেন, “সম্প্রতি উনি অঞ্চল সভাপতি হয়েছেন। তারপর থেকেই বিভিন্ন ভাবে পঞ্চায়েত সদস্য ও উপপ্রধান ও প্রধানের সঙ্গে প্রতিনিয়ত  খারাপ ব্যবহার করে চলেছেন। আর আজ তা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আমরা এই সমস্ত ব্যাপার জেলা সভাপতিকে জানাব। যা ব্যবস্থা নেওয়ার জেলা নেতৃত্ব নেবেন।” অঞ্চল সভাপতি সমর ভুঁইয়া ফোনে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “মারধরের কোনও ঘটনা ঘটেনি। আমি কোনও মারধরের সঙ্গে যুক্ত নই। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।” বিক্ষোভের নামে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে জুনপুট উপকূল থানার পুলিশ। সন্ধ্যা সাতটা নাগাদ অবরোধ ওঠে। শুক্রবার এব্যাপারে কথা বলবেন জেলা নেতৃত্ব।

```