Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোটো স্ট্যান্ড দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, র‍্যাফ নামল পলতায়

দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল পলতা স্টেশন সংলগ্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামল র‍্যাফ। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মোট আটজন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বিজেপি সমর্থক এবং

টোটো স্ট্যান্ড দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, র‍্যাফ নামল পলতায়

শেষ আপডেট: 2 November 2019 08:57

দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল পলতা স্টেশন সংলগ্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামল র‍্যাফ। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মোট আটজন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বিজেপি সমর্থক এবং তিনজন তৃণমূলের। আহতদের ভর্তি করা হয়েছে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে। ঘটনার সূত্রপাত একটি টোটো স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে। জানা গিয়েছে, পলতা স্টেশন সংলগ্ন এই টোটো স্ট্যান্ড একসময়ে ছিল তৃণমূলের দখলে। কিন্তু লোকসভা ভোটে বিজেপির জয়ের পরে হঠাৎ করেই টোটোর মাথা থেকে ঘাসফুলের পতাকা সরে গিয়ে উড়তে থাকে বিজেপির পতাকা। এদিন সেই টোটো স্ট্যান্ডই পুনর্দখল করতে যায় তৃণমূল। তাই নিয়েই শুরু হয় বচসা। তা গড়ায় সংঘর্ষে। আহত বিজেপিকর্মীদের হাসপাতালে দেখতে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। সেখানে সংবাদমাধ্যমের সামনে অর্জুন বলেন, “পুলিশের সহযোগিতায় তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।” এক বিজেপি সমর্থকের দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের নেতাদের। তৃণমূল অবশ্য বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার উপ পৌরপ্রধান পারমিতা বোস সরকার বলেন, “বিজেপির লোকজনই টোটোচালকদের ভয় দেখিয়ে ওই স্ট্যান্ডের দখল নিয়েছিল। আজ তাঁরা আবার তৃণমূলের সংগঠন আইএনটিটিইউসিতে যোগ দিয়েছেন।” পারমিতাদেবী অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তাঁদের সহযোগিতা করেছে। লোকসভা ভোটের সময় থেকেই উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া, নৈহাটিতে সংঘর্ষ ছিল রোজকার ঘটনা। দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। কিন্তু গত মাস দেড়েক ধরে আপাত শান্ত ছিল এই এলাকা। তেমন বড় কোনও গণ্ডগোলের খবর মেলেনি। কিন্তু এদিন সেই পুরনো ছবিই দেখা গেল পলতায়। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ – এ প্রকাশিত গল্প

```