Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

#Breaking: আস্থা ভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁয়, নামল র‍্যাফ

দ্য ওয়াল ব্যুরো: আস্থা ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নিল বনগাঁ পুর এলাকা। বনগাঁ পুরসভায় এ দিন আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোট হবে কি? বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের পুরসভায় ঢুকতে দেওয়া হচ্ছে। পুলিশ আর তৃণমূল

#Breaking: আস্থা ভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁয়, নামল র‍্যাফ

শেষ আপডেট: 16 July 2019 10:20

দ্য ওয়াল ব্যুরো: আস্থা ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নিল বনগাঁ পুর এলাকা। বনগাঁ পুরসভায় এ দিন আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোট হবে কি? বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের পুরসভায় ঢুকতে দেওয়া হচ্ছে। পুলিশ আর তৃণমূলের গুণ্ডাবাহিনী বাধা দিচ্ছে। আর তৃণমূলের পাল্টা দাবি, দুই কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের গ্রেফতার করতে হবে। পুরসভার বাইরে বচসা এ নিয়ে ক্রমশই রাজনৈতিক সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‍্যাফ এবং বিরাট পুলিশ বাহিনী। দুপুর দুটোর সময় ভোটাভুটি হওয়ার কথা ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা শুরু হয়নি। বিজেপি কাউন্সিলররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ যদি তাঁদের পুরসভায় ঢুকতে আটকায় এবং শেষ পর্যন্ত আস্থা ভোট আটকায়, তাঁরা ফের আদালতে যাবেন। বনগাঁ পুরসভার মোট আসন সংখ্যা ২২। এর মধ্যে তৃণমূলের দখলে ছিল ২০টি। একটি বাম এবং একটি ওয়ার্ড ছিল কংগ্রেসের। এর মধ্যে ১২ জন তৃণমূল কাউন্সিলর গত ৯ জুন বিজেপি-তে যোগ দেন। তার মধ্যে থেকে কাউন্সিলর শম্পা মহান্তি আবার তৃণমূলে ফিরে যান। সমীকরণ দাঁড়ায় বিজেপি ১১। তৃণমূল ৯। শম্পা অভিযোগ করেন, তিনি তৃণমূলে ফেরায় দুই কাউন্সিলর কার্তিক মণ্ডল এবং হিমাদ্রী মণ্ডল তাঁকে হুমকি দেন। থানায় গিয়ে এফআইআর করেন। অভিযোগ করেন, ওই দুই কাউন্সিলর কার্তিক এবং হিমাদ্রি তাঁকে অপহরণের চেষ্ট করেছিল। গ্রেফতারি পরোয়ানা জারি হয় ওই দুই কাউন্সিলরের বিরুদ্ধে। হাইকোর্টে জামিনের আবেদন করেন কার্তিক এবং হিমাদ্রি। মঙ্গলবার দুপুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দিয়েছেন, ওই দুই কাউন্সিলরকে এখনই গ্রেফতার করা যাবে না।

```