Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পত্তি নিয়ে শরিকি বিবাদেও তৃণমূল-বিজেপি, সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে দু’ভাইয়ের বিবাদেও লেগে গেল রাজনৈতিক রঙ। ঢুকে পড়ল তৃণমূল-বিজেপি। দু’দলের সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার আমডাঙা। এলাকার রায়পুর অঞ্চলে একটি মোটর সাইকেলের শো রুমের মালিকানা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বেশ কয়েকদ

সম্পত্তি নিয়ে শরিকি বিবাদেও তৃণমূল-বিজেপি, সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা

শেষ আপডেট: 31 July 2019 11:09

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে দু’ভাইয়ের বিবাদেও লেগে গেল রাজনৈতিক রঙ। ঢুকে পড়ল তৃণমূল-বিজেপি। দু’দলের সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার আমডাঙা। এলাকার রায়পুর অঞ্চলে একটি মোটর সাইকেলের শো রুমের মালিকানা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরেই গণ্ডগোল চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু পারিবারিক বিবাদেই ঢুকে পড়ল রাজনীতি। এক ভাই তৃণমূলের সাহায্য চাইলে, অন্য ভাই চলে যায় বিজেপি-র কাছে। এরপর আর ব্যাপারটা পারিবারিক গণ্ডগোলে থেমে থাকেনি। বুধবার সকাল থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হল আমডাঙা। পড়ল বোমা। আতঙ্কে বন্ধ হল স্কুল। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় গাছের গুড়ি ফেলে চলে অবরোধ। পড়ে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকাকে সন্ত্রস্ত করে রাখতে বোমাবাজি করেছে। পাল্টা শাসক দলের অভিযোগ, বিজেপি বাইরে ত্যহেকে লোক ঢুকিয়ে এলাকায় হাঙ্গামা করছে। অভিয্যক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। লোকসভা ভোটের পরই এক বিজেপি কর্মী খুন হয়েছিলেন আমডাঙায়। ভোটের দিনও চরম উত্তেজনা ছড়িয়েছিল এই অঞ্চলে। ফের একবার উত্তপ্ত হল এই এলাকা।

```