Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বেলা আড়াইটের পর খুলবে চিড়িয়াখানা, এখন সভাস্থলে যান', মঞ্চ থেকে আর্জি তৃণমূল কর্মীদের

দ্য ওয়াল ব্যুরো: সময় আন্দাজ বেলা বারোটা। নেতাদের বক্তৃতাও শুরু হয়ে গিয়েছে ২১ জুলাইয়ের মঞ্চে। ধর্মতলার সেই মঞ্চ থেকে কিলোমিটার খানেক দূরে তখন মাইকে আর্জি জানানো হচ্ছে, দয়া করে আপনারা সভাস্থলে যান। এখন চিড়িয়াখানার দিকে যাবেন না। গিয়ে লাভ নেই।

'বেলা আড়াইটের পর খুলবে চিড়িয়াখানা, এখন সভাস্থলে যান', মঞ্চ থেকে আর্জি তৃণমূল কর্মীদের

শেষ আপডেট: 21 July 2019 08:34

দ্য ওয়াল ব্যুরো: সময় আন্দাজ বেলা বারোটা। নেতাদের বক্তৃতাও শুরু হয়ে গিয়েছে ২১ জুলাইয়ের মঞ্চে। ধর্মতলার সেই মঞ্চ থেকে কিলোমিটার খানেক দূরে তখন মাইকে আর্জি জানানো হচ্ছে, দয়া করে আপনারা সভাস্থলে যান। এখন চিড়িয়াখানার দিকে যাবেন না। গিয়ে লাভ নেই। সভা উপলক্ষ্যে কলকাতার বিভিন্ন জায়গাতেই বরাবরই তৈরি হয় সহায়ক মঞ্চ। তেমনই একটি মঞ্চ ছিল এসএসকেএম হাসপাতাল, পিটিএস-এর কাছাকাছি। সেখানেই শোনা গেল এই আর্জি। জেলা থেকে সভা দেখতে আসা কর্মী-সমর্থকরা যাতে ধর্মতলার বদলে চিড়িয়াখানামুখী না হয়ে যান তাই মাইকে হঠাৎই বলতে শোনা গেল, “এখন চিড়িয়াখানায় যাবেন না। খোলেনি। আড়াইটের পর খুলবে। এখন সভায় যান।“ ২১ শে জুলাই উপলক্ষ্যে প্রতি বছর বিভিন্ন জেলা গ্রাম-গঞ্জ থেকে যত লোক আসেন তাঁদের একটা অংশ ‘রথ দেখা কলা বেচা’-র জন্য বরাবরই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা এদিক-ওদিক ঢুঁ মেরেই থাকেন। দলের নেতারাও জানেন, এটাকে পুরোপুরি ঠেকানো যায় না। এবং তাঁরা এদিক-ওদিক না গিয়ে সোজা ধর্মতলা যেতে গ্রাম থেকে আসা মানুষদের উদ্বুদ্ধ করেন, এটাও আগে হয়েছে। কিন্তু এই ভাবে মাইক ফুঁকে এতবার করে ‘চিড়িয়াখানায় যাবেন না, এখানে যাবেন না, ওখানে যাবেন না’----এমন কাতর আবেদন বড় একটা শোনা যায় না। কিন্তু এ বার এত মরিয়া আর্জি কেন? অনেকেই বলছেন, অন্যান্য বারের মতো এ বছর ২১ জুলাইয়ের সভায় তেমন লোক হয়নি। তৃণমূল নেতৃত্বেরও সেই আশঙ্কা প্রথম থেকেই ছিল। তাই যে ক’টা লোককে বুঝিয়ে-সুঝিয়ে গ্রাম-গঞ্জ থেকে ধরে আনা হয়েছে তাঁদের একটা অংশও যদি আবার নেত্রীকে না দেখে জিরাফ দেখতে বেশি আগ্রহী হয়ে যান তাহলে ভিড় আরও একটু পাতলা হওয়ার আশঙ্কা।  সকাল থেকে তাই জোরকদমে মাইকে চলছে ঘোষণা। আগে সভা, তারপর বেড়ানো।

```