Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেটে লাথিতে নষ্ট হল ভ্রূণ, বিজেপি কর্মীর অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সমর্থক হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরের ফলে মহিলার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার ট্যাংরা গ্রামের। অভিযোগ, মঙ্গলবার রাতে

পেটে লাথিতে নষ্ট হল ভ্রূণ, বিজেপি কর্মীর অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

শেষ আপডেট: 20 February 2020 08:28

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সমর্থক হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরের ফলে মহিলার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার ট্যাংরা গ্রামের। অভিযোগ, মঙ্গলবার রাতে বিজেপি কর্মী সাদ্দাম গাজি ও তাঁর স্ত্রী সোনালি গাজিকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় সোনালি বিবিকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মহিলা বর্তমানে অনেকটাই সুস্থ হলেও তাঁর গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেবেলা চকপাটলি এলাকায় বিজেপির একটি কর্মিসভায় যোগ দিতে গিয়েছিলেন সাদ্দাম গাজি। সভা শেষে ফেরার পরে তৃণমূলের একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাদের হাতে লাঠি, রড ছিল। বিজেপি সভায় কেন গিয়েছে সাদ্দাম, এই প্রশ্ন তুলে তাঁকে নাকি মারধর শুরু করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে যান সোনালি গাজি। তখনই তাঁর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই হাসপাতালে গেলে বোঝা যায়, ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে তাঁর। এই ঘটনার পরে সাদ্দাম গাজি হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, তাঁরা আগে তৃণমূল করতেন। কিন্তু পরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। সেই কারণেই তাঁদের উপর হামলা করা হয়েছে। বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলা সহ-সভাপতি দুলাল রায় বলেছেন, "বিজেপিতে যোগ দেওয়ার ফলেই ওদের মারধর করা হয়েছে। সাদ্দামের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটেও লাথি মারার হয়েছে। এতে ওর গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে।" দুষ্কৃতীদের যাতে তাড়াতাড়ি গ্রেফতার করা হয়, সেই দাবি জানিয়েছে বিজেপি। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সাদ্দামের সঙ্গে বিজেপির লোকেদেরই ঝামেলা হয়েছিল। তখনই তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। তাদের নাম খারাপ করার জন্য মিথ্যে অভিযোগ করছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। সেদিন ঠিক কী হয়েছিল, সেই ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাথি মারার ফলেই সোনালির ভ্রূণ নষ্ট হয়েছে কিনা তাও দেখা হবে। জেরা করা হবে তাঁদেরও। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে কারা জড়িত তা খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হবে।

```