Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি-র পার্টি অফিস

দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটা পার্টি অফিস মিশে গেল মাটিতে। বনধ চলছিল সকাল থেকে। রাস্তায় নেমেছিল পদ্মফুল, ঘাসফুল দুই দলই। একদল বনধের সমর্থনে। অন্য দল রুখতে। এরই মধ্যে বুধবার দুপুরে শিলিগুড়ির ফুলবাড়িতে বিজেপি পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দ

শিলিগুড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি-র পার্টি অফিস

শেষ আপডেট: 26 September 2018 15:05

দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটা পার্টি অফিস মিশে গেল মাটিতে। বনধ চলছিল সকাল থেকে। রাস্তায় নেমেছিল পদ্মফুল, ঘাসফুল দুই দলই। একদল বনধের সমর্থনে। অন্য দল রুখতে। এরই মধ্যে বুধবার দুপুরে শিলিগুড়ির ফুলবাড়িতে বিজেপি পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নিউজলপাইগুড়ি থানার অন্তর্গত শিলিগুড়ির ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকা নগরে বিজেপির পার্টি অফিসের উপর বুলডোজার চালিয়ে দেয় শাসক দলের বাহিনী। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, সকাল থেকে বনধের সমর্থনে মিছিল চলছিল। সকাল সাড়ে নটা নাগাদ তৃণমূলের বাইকবাহিনী এসে একদফা মারধর চালিয়ে যায় তাঁদের কর্মীদের উপর। এরপর দুপুরে বুলডোজার নিয়ে এসে গোটা পার্টি অফিসটাই মাটিতে মিশিয়ে দেয় শাসক দলের নেতারা। https://www.youtube.com/watch?v=p3KOizpcF7w এ দিন সকাল থেকেই দেখা গেছিল রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের থেকেও বেশি সক্রিয় ছিল শাসক দলের কর্মীবাহিনী। মেচেদা থেকে টাকি, সালকিয়া থেকে হরিপাল, বিভিন্ন জায়গায় খেটো বাঁশ হাতে জনজীবন স্বাভাবিক করতে নেমে পড়েছেন শাসক দলের কর্মীরা। কিন্তু ফুলবাড়ির এই ঘটনা কার্যত বেনজির। বিজেপি-র দাবি, বনধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেই আতঙ্কে শাসক দলের কর্মীরা এই হামলা চালিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, বিজেপি-র গোষ্ঠী দ্বন্দ্বের কারণে নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর চালিয়েছে। এই ঘটনার পর এলাকাতেও রয়েছে চাপা আতঙ্ক। ক্যামেরার সামনে মুখ খুলছেন না কেউই। স্থানীয় এক বাসিন্দার কথায়, “ওরা বলে গেছে মিডিয়াকে কিছু বললেই দেখে নেবে।” বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

```