Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালগড়ের পর ফের বাঘ আতঙ্ক! এ বার সাঁকরাইলের ডাহি গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: লালগড়ের পর ফের সাঁকরাইল ব্লকের ডাহি গ্রামে বাঘের আতঙ্ক! শনিবার ভোররাতে এই গ্রামেরই এক বাসিন্দা সবল মাহাত-র গোয়াল ঘর থেকে নিখোঁজ হয়ে যায় ৬টি ভেড়া। পরে বাড়ি থেকে খানিক দূরে ৩টি ভেড়ার রক্তাক্ত দেহ পাওয়া গেলেও প্রাথমিক ভাবে খো

লালগড়ের পর ফের বাঘ আতঙ্ক! এ বার সাঁকরাইলের ডাহি গ্রাম

শেষ আপডেট: 29 July 2019 08:24

দ্য ওয়াল ব্যুরো: লালগড়ের পর ফের সাঁকরাইল ব্লকের ডাহি গ্রামে বাঘের আতঙ্ক! শনিবার ভোররাতে এই গ্রামেরই এক বাসিন্দা সবল মাহাত-র গোয়াল ঘর থেকে নিখোঁজ হয়ে যায় ৬টি ভেড়া। পরে বাড়ি থেকে খানিক দূরে ৩টি ভেড়ার রক্তাক্ত দেহ পাওয়া গেলেও প্রাথমিক ভাবে খোঁজ মেলেনি বাকি ৩টি ভেড়ার। এরপর অবশ্য গ্রামের পাশে জঙ্গল থেকে তিনটি ভেড়ার মাথার হাড় গুড়ো লোম পাওয়া যায়। এই ঘটনার পরেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ডাহি গ্রামে।  ঘটনার খবর পেয়ে গ্রামে আসেন বনদফতরের কর্মীরা। তাঁদের প্রাথমিক অনুমান এখানে কোনও হায়না বা নেকড়ের দল হানা দিয়েছিল। তবে বাঘের হানা দেওয়ার কথাও উড়িয়ে দিচ্ছেন না বনকর্মীরা। তবে হায়না, নেকড়ে কিংবা বাঘ------যাই হোক না কেন, ইতিমধ্যেই ওই পশুকে ধরতে এলাকায় খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে। টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে ছাগল আর ভেড়া। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, গ্রাম লাগোয়া জঙ্গলগুলিতে বসানো হচ্ছে এই খাঁচাগুলি। খড়গপুর বন বিভাগের ডিএফও অরুণ মুখোপাধ্যাযয়ের কথায়, "পায়ের ছাপ দেখে মনে হচ্ছে জন্তুটি নেকড়ে বা হায়না। একাধিক পায়ের ছাপ থাকার জন্য নেকড়ে বা হায়নার একটি দল হামলা চালিয়েছে বলে অনুমান। তবে আসলে হামলাকারী জন্তুটি ঠিক কী, তা নিশ্চিত ভাবে জানতে ফাঁদ পাতা হয়েছে।"  ২০১৮ সালের মার্চ মাসে বাঘের আতঙ্ক ছড়িয়ে ছিল লালগড়ে। প্রায়ই গ্রামের গরু-ছাগল জঙ্গলে চরতে গেলে আর ফিরতো না। বন দফতরের কর্মীরা প্রাথমিক ভাবে ভেবেছিলেন নেকড়ে বা হায়নার দল এই গরু-ছাগলগুলোকে খেয়ে ফেলেছে। পরে নিশ্চিত হতে বন দফতর জঙ্গলে বসায় ট্র্যাফ ক্যামেরা। সেখানেই ধরা পড়ে বাঘের ছবি।  ছবি ধরা পড়তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় বাঘ ধরার প্রস্তুতি। জঙ্গলে ছাগলের টোপ দিয়ে বসানো হয় খাঁচা। পরে অবশ্য বাঘের রুচি দেখেই পরিবর্তন করা টোপ। ছাগলের বদলে খাঁচায় রাখা হয় শুয়োর। মাস তিনেকে পরে আদিবাসীদের শিকার উৎসব চলাকালীন বাগুয়ার জঙ্গলে শিকারিদের হাতে মৃত্যু হয় বাঘটির। পরে জানা যায়, হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উড়িষ্যার শিমলিপাল অভয়ারণ্য থেকে লালগড়ের জঙ্গলে এসেছিল বাঘটি। তাই আবারও যে এমন কোনও বাঘের আগমন ঘটেনি, তা নিশ্চিত করে বলতে পারছেন না বনদফতরের কর্মীরা। ঝাড়গ্রামের জঙ্গলগুলিতে পাল্লা দিয়ে বেড়েছে নেকড়ে ও হায়নার সংখ্যা। বেশ কিছুদিন আগে নেকড়ের হানায় গুরুতর ভাবে জখম হয় দুই আদিবাসী যুবক। পরে একজনের মৃত্যুও হয়। তার কিছুদিন পরেই ঝাড়গ্রাম শহর লাগোয়া গ্রামগুলিতে একদিনেই নেকড়ের হামলায় গুরুতরভাবে জখম হন ১০জন গ্রামবাসী। তাই বনদফতরের অনুমান এই ঘটনা হায়না বা নেকড়ের দলই ঘটিয়েছে। তবে বাঘের হানার সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।

```