Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের কোর কমিটিতে নতুন তিন মুখ, কোষাধ্যক্ষ হলেন শুভাশিস

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে দলের বৈঠকে কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দলের কোর কমিটিতে তিনটি নাম সংযোজন করেছেন দিদি। এই তালিকায় রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন দেব চট্টোপাধ্যায় এবং

তৃণমূলের কোর কমিটিতে নতুন তিন মুখ, কোষাধ্যক্ষ হলেন শুভাশিস

শেষ আপডেট: 8 January 2021 16:05

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে দলের বৈঠকে কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দলের কোর কমিটিতে তিনটি নাম সংযোজন করেছেন দিদি। এই তালিকায় রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন দেব চট্টোপাধ্যায় এবং মলয় ঘটক। চন্দ্রিমা ভট্টাচার্য ২০১৬-র ভোটে উত্তর দমদম কেন্দ্র থেকে সিপিএমের তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। তারপর তাঁকে কাঁথি দক্ষিণ থেকে উপনির্বাচনে জিতিয়ে আনে তৃণমূল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী করা হয় তাঁকে। প্রসঙ্গত, চন্দ্রিমার সেই জয়েও শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল অবিসংবাদিত। ইদানিং দলের হয়ে টেলিভিশনের বিতর্ক থেকে সাংবাদিক বৈঠকে চন্দ্রিমাকে পাঠানো হয়। এবার তাঁকেই কোর কমিটিতে নিল তৃণমূল। শোভনদেববাবু দীর্ঘদিনের তৃণমূল নেতা। বিদ্যুত্‍ দফতর সামলান। তিনি এতদিন কোর কমিটিতে ছিলেন না। আমফান পরবর্তী সময়ে যখন বিদ্যুত্‍ বিপর্যয় হয়েছিল, সিইএসসির সঙ্গে বৈঠক করে সমাধান করেছিলেন বর্ষীয়ান এই নেতা। শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার সংগঠন দেখেন মলয় ঘটক। এদিন পশ্চিম বর্ধমানের এই নেতাকেও কোর কমিটিতে জায়গা দিয়েছেন দিদি। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের কোষাধ্যক্ষ ছিলেন তমোনাশ ঘোষ। ফলতার এই বিধায়কের কয়েক মাস আগে কোভিডে মৃত্যু হয়। এদিন তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

```