Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁকুড়া সদর থানার দুই আধিকারিক-সহ তিন জন করোনায় আক্রান্ত, জেলার তিন পুর এলাকায় লকডাউন

দ্য ওয়াল ব্যুরো: এবার বাঁকুড়া সদর থানার দুই পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হলেন। রবিবার রাতে এই রিপোর্ট পাওয়ার পরে তাঁদের তড়িঘড়ি ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলার বড়জোড়ায় রাজ্য সশস্ত্র বাহিনীর ক্

বাঁকুড়া সদর থানার দুই আধিকারিক-সহ তিন জন করোনায় আক্রান্ত, জেলার তিন পুর এলাকায় লকডাউন

শেষ আপডেট: 27 July 2020 11:14

দ্য ওয়াল ব্যুরো: এবার বাঁকুড়া সদর থানার দুই পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হলেন। রবিবার রাতে এই রিপোর্ট পাওয়ার পরে তাঁদের তড়িঘড়ি ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলার বড়জোড়ায় রাজ্য সশস্ত্র বাহিনীর ক্যাম্পে ইতিমধ্যে ৪০ জনেরও বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরে  বাঁকুড়া সদর থানার এই দুই পুলিশ আধিকারিক এবং এক জন সিভিক ভলান্টিয়ারের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসে পৌঁছয়। রাজ্যের বেশির ভাগ জেলার সঙ্গে বাঁকুড়া জেলাতেও দ্রুত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হতে শুরু করেছেন পুলিশ কর্মীরাও। তাতেই চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। পুলিশকর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা হতে পারে বলে আশঙ্কা। করোনা সংক্রমণ ঠেকাতে জেলার অন্য দুই পুরসভার সঙ্গে বাঁকুড়া পুর এলাকাতেও রবিবার বিকেল থেকে লকডাউন শুরু হয়েছে। জেলার বিষ্ণুপুর পুরসভা ও সোনামুখী পুরসভাতেও চলছে সম্পূর্ণ লকডাউন। এই তিন পুর এলাকায় সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার খোলা থাকছে সকাল ছ’টা থেকে তিন ঘণ্টা। তখন রাস্তায় লোকজন বের হলেও বাকি সময় রাস্তা একেবারে শুনশান। ওষুধের দোকান খোলা থাকলেও তার সংখ্যা বেশ কম। অধিকাংশ প্যাথোলজিক্যাল ল্যাব অবশ্য খোলা রয়েছে। অন্য সব ধরনের দোকান এখন বন্ধ। যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। জেলা জুড়ে ধারাবাহিক ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লোকজন শঙ্কিত হয়ে পড়েছেন। রবিবার রাতে পাওয়া রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ কোভিড বুলেটিন অনুযায়ী বাঁকুড়া জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২৭। এর মধ্যে রবিবার নতুন করে আক্রান্ত আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যে অবশ্য ৩৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫৭ জন। এই জেলায় এখনও পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। জেলার পুলিশের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনেও করোনার আশঙ্কা তৈরি হয়েছে। বিষ্ণুপুর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। বাঁকুড়া জেলা পরিষদের এক কর্মী এবং সর্বশিক্ষা মিশনের এক কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। বাঁকু়ড়া সদরে জেলাশাসকের অফিস চত্ত্বরে সর্বশিক্ষা মিশনের যে অফিস আছে তা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। বিষ্ণুপুরে আরও ছ’জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। এর মধ্যে তিন জন মহিলা। তার পরেই প্রশাসনের পক্ষ থেকে সিল করা হয় চারটি এলাকা। ইতিমধ্যেই বিষ্ণুপুর শহরের মল্লেশ্বর সাহা পাড়া, রাসতলা, গোপালগঞ্জ, গোপালপুর একেবারে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরোনোর ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে স্যানিটাজেশনের কাজ শুরু হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে জেলার ওন্দা কোভিড হাসপাতালে।

```