Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোর্টের কাগজ জাল করে ভবানী ভবনে 'অন্য লোক', গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: কী সাহস! চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই কিনা খোদ ভবানী ভবনে জালিয়াতি করতে গেলেন! আদালতের কাগজপত্র জাল করে সব গুছিয়েই নেমেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। তিন জন ধারা পড়ে গেল সিআইডির হা

কোর্টের কাগজ জাল করে ভবানী ভবনে 'অন্য লোক', গ্রেফতার ৩

শেষ আপডেট: 17 September 2020 14:21

দ্য ওয়াল ব্যুরো: কী সাহস! চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে সেই কিনা খোদ ভবানী ভবনে জালিয়াতি করতে গেলেন! আদালতের কাগজপত্র জাল করে সব গুছিয়েই নেমেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। তিন জন ধারা পড়ে গেল সিআইডির হাতে। ঘটনা কী? বৃহস্পতিবার দুপুরে ভবানী ভবনে যায় এক যুবক। সঙ্গে আদালতের সিল দেওয়া কাগজপত্র। আগাম জামিনের প্রক্রিয়া সারতে গিয়েছিল সে। যার নামে মামলা সে তখন দাঁড়িয়ে ভবানী ভবনের বাইরের ফুটপাথে। তার সঙ্গে ছিল আরএক শাগরেদ। মূল অভিযুক্তর নাম নিয়ে ভিতরে ঢোকেন অন্য জন। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও ভিতরে থাকা যুবক বাইরে না আসায় চাপে পড়ে যায় বাইরে দাঁড়িয়ে থাকা দু'জন। ঘন্টা খানেক পর রিসেপশনে গিয়ে এন্ট্রি লিস্ট থেকে ভিতরে যাওয়া ব্যক্তির নাম মোছার চেষ্টা করা হয়। এরপরই দুজনকে ধরে ফেলেন রাজ্যের গোয়েন্দারা। তিনজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। ধৃতদের নাম বরুণ লোধা, রোমি হীরাওয়াত এবং রক্তিম চৌধুরী। রক্তিমই রোমি সেজে ভিতরে ঢুকেছিল। ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, আদালতের সিল দেওয়া যে হলফনামা নিয়ে ওই যুবক ভিতরে ঢুকেছিল তা সবই জাল। সল্টলেকের বাসিন্দা রোমি। সরকারি চাকরি দেওয়ার নামে কয়েকশ ছেলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার নামে। বিধাননগর উত্তর থানার পুলিশের এই মামলা পরে সিআইডি হাতে নেয়। সেই থেকে গা ঢাকা দিয়ে ছিল এই যুবক।

```