Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

হালিশহরে বিজেপি কর্মী খুন: গ্রেফতার ল্যাংড়া বাবাই-সহ ৩

দ্য ওয়াল ব্যুরো: হালিশহরের বিজেপি কর্মী সৈকত ভাওয়াল খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি কর্মীর পরিবারের তরফে এফআইআরে তিন জনের নাম দেওয়া হয়েছিল। ল্যাংড়া বাবাই-সহ তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির বক্তব্য, ত

হালিশহরে বিজেপি কর্মী খুন: গ্রেফতার ল্যাংড়া বাবাই-সহ ৩

শেষ আপডেট: 13 December 2020 06:46

দ্য ওয়াল ব্যুরো: হালিশহরের বিজেপি কর্মী সৈকত ভাওয়াল খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি কর্মীর পরিবারের তরফে এফআইআরে তিন জনের নাম দেওয়া হয়েছিল। ল্যাংড়া বাবাই-সহ তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির বক্তব্য, তিনজনই তৃণমূলের দুষ্কৃতী। তারাই শনিবার সন্ধ্যায় পিটিয়ে হত্যা করে তরুণ সৈকত ভাওয়ালকে। গেরুয়া শিবিরের বক্তব্য, হালিশহর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে শনিবার বিকেল থেকে গৃহ সম্পর্ক অভিযান চলছিল। বারেন্দ্র গলি এলাকায় যখন বাড়ি বাড়ি যাচ্ছিলেন তাঁরা তখন ১০-১২টি বাইকে তৃণমূল কর্মীরা এসে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। সৈকতকে ফেলে পেটাতে থাকে।" ভূপাল গঙ্গোপাধ্যায় নামের এক বিজেপি নেতা বলেন, "চোখের সামনে দেখলাম আমার সন্তানসম একটা জলজ্যান্ত ছেলেকে তৃণমূলের লোকেরা পিটিয়ে মেরে দিল। এ জিনিস মেনে নেওয়া যায় না।” রক্তাক্ত সৈকতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, “বদলা নিতে গিয়ে আর একটা মায়ের কোল খালি করার কথা আমি বলতে পারব না। তবে বদলা হবেই।” বছর ৩৫-এর এক যুবকের মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিজেপির বক্তব্য, এলাকার মানুষ ফুঁসছে। যারা এই খুনের ঘটনা ঘটিয়েছে তারা পরিচিত মুখ। এরপর তাদের উপর জনরোষ আছড়ে পড়লে বিজেপির কিছু করার থাকবে না। বিজেপি সাংসদ অর্জুন সিংও যান হাসপাতালে। তিনি বলেন, তৃণমূল নেতা সুবোধ ঘোষের নেতৃত্বে হামলা হয়েছে। যদিও শাসকদলের বক্তব্য সবটাই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল।

```