Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে ব্রাউন সুগার সমেত গ্রেফতার তিন, ধৃতরা কালিয়াচকের বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো: ব্রাউন সুগার সমেত তিন যুবককে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বালিয়াডাঙায় অভিযান করে পুলিশ। ওই এলাকা থেকে তিন যুবককে তারা ধরে ফেলে। বাজেয়াপ্ত করে তাদের মোট

মালদহে ব্রাউন সুগার সমেত গ্রেফতার তিন, ধৃতরা কালিয়াচকের বাসিন্দা

শেষ আপডেট: 30 May 2020 12:57

দ্য ওয়াল ব্যুরো: ব্রাউন সুগার সমেত তিন যুবককে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বালিয়াডাঙায় অভিযান করে পুলিশ। ওই এলাকা থেকে তিন যুবককে তারা ধরে ফেলে। বাজেয়াপ্ত করে তাদের মোটরবাইকটি। ধৃতদের জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সায়েক শেখ (২৭), আর্শাদ শেখ (২২) ও মেহবুব আলম ওরফে লিটন (২১)। তারা সকলেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। শনিবার মালদা জেলা আদালতে দশ দিনের হেফাজত চেয়ে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করবে পুলিশ। এমাসের গোড়াতেও বালিয়াডাঙা থেকেই বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিশ। সঙ্গে ইয়াবা ট্যাবলেট। ৪ মের এই ঘটনায় ধৃত তিন জনের মধ্যে দু’জনের বাড়ি মালদহের কালিয়াচকে। তাদের কাছ থেকে মাদক ছাড়া ন’লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। তার আগে ২৩ এপ্রিল কালিয়াচকে যাওয়ার পথে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদক উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। কখনও বন্যপ্রাণী তো কখনও মাদক – লকডাউনের মধ্যেও পাচার বন্ধ নেই উত্তরবঙ্গে। তবে প্রশাসনের তৎপরতায় ধরাও পড়ছে চোরাচালানকারীরা।

```