Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ টাকার প্রতারণা, যুবতীর অভিযোগে গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীর কাছ থেকে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এমনকি যুবতীকে একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ উঠেছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা

এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ টাকার প্রতারণা, যুবতীর অভিযোগে গ্রেফতার ৩

শেষ আপডেট: 15 December 2020 08:21

দ্য ওয়াল ব্যুরো: এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীর কাছ থেকে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এমনকি যুবতীকে একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ উঠেছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সেখানকার বাসিন্দা শিল্পী চৌধুরী বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দেখে একটি সংস্থার অফিসে যান। সেখানে তাঁকে বলা হয় দেড় লক্ষ টাকা দিলেই এয়ারলাইন্সে চাকরি দেওয়া হবে তাঁকে। এই কথা শুনে সেই টাকা দিয়েও দেন শিল্পী। অভিযোগ, টাকা দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুদিন ওই সংস্থার তরফে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। দীর্ঘদিন ধরে তাঁকে ওই সংস্থার কর্মীরা ঘোরান বলে অভিযোগ। শিল্পী বারবার তাঁদের সঙ্গে যোগাযোগ করলে শেষে তাঁকে একটি নিয়োগপত্র দেওয়া হয়। সেই নিয়োগপত্র নেওয়ার পরে তিনি জানতে পারেন সেটিও ভুয়ো। এরপরেই গত ১০ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় ওই সংস্থার তিন কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিল্পী। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার তিনজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের নাম খুশবন্ত সিং (২৬), রোহিত সিং (২৫) ও জন্মাঞ্জয় রায় (২৭)। এদের মধ্যে খুশবন্ত ঝাড়খণ্ড, রোহিত মধ্যমগ্রাম ও জন্মাঞ্জয় ব্যারাকপুরের বাসিন্দা। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা বিভিন্ন নামে বেশ কয়েকটি ভুয়ো সংস্থা চালায়। সেই সংস্থার মাধ্যমে মানুষকে প্রতারিত করে। এখনও পর্যন্ত বহু মানুষকে এভাবে প্রতারিত করেছে এই সংস্থা। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আদালতে ধৃত ৩ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। কারণ পুলিশের অনুমান এর পিছনে কোনও বড় চক্র রয়েছে। এই সংস্থার সঙ্গে আরও কারা কারা জড়িত এবং এরকমভাবে আর কত জনের সাথে প্রতারণা করেছে তারা, সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

```